শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেমটানে পালিয়ে আসা ভারতীয় তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে বিজিবি

মোঃ ওসমান গনি, বেনাপোল: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেম করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে চুয়াডাঙ্গায় এসে বিপাকে পড়েছেন পিংকি সরকার (২১) নামে এক ভারতীয় তরুণী। গত ২৯ জুন চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে প্রেমিক সমর সরকারের কাছে আসে।

বুধবার (৪ জুলাই) সকালে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা হরিদাসপুর পেট্রাপোল বিএসএফের কাছে হস্তান্তর করেন।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার রায়গঞ্জ থানার কুলুউসারা গ্রামের মানিক সরকারের মেয়ে পিংকি সরকার (২১) এর সাথে বাংলাদেশের চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার সমর সরকার নামে এক যুবকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়।

এরপর দুজনের মধ্যে দুই বছর ধরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সূত্রে গত ২৯ জুন ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসে পিংকি। ৩ দিন ধরে চুয়াডাঙ্গায় সমরের সাথে অবস্থান করছিলেন পিংকি। এক পর্যায়ে সমর তার বন্ধুকে দিয়ে গতকাল ২ জুলাই মঙ্গলবার বিকালে পিংকিকে পাঠিয়ে দেয় এবং বলে তুমি আমার বন্ধুর সাথে যাও আমি আসছি।

প্রেমিক বন্ধু সমর না আসলেও ঠিকই পিংকিকে বেনাপোল বর্ডারে ফেলে পালিয়ে যায় সমরের বন্ধু। মেয়েটির কান্না কাটি দেখে স্থানীয় ও বিজিবি সদস্যরা একটি বাড়িতে রাখে।বিজিবি সব ঘটনা বিএসএফকে জানালে পতাকা বৈঠকের মাধ্যমে ওই মেয়েটিকে ফেরত নিতে রাজি হয়। বিএসএফ পরে তার পরিবারের হাতে হস্তান্তর করবেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক