বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেমিকার বিয়েতে বোমা উপহার, বিস্ফোরণে প্রাণ গেল বরের

চরম প্রতিশোধ, যার প্রেক্ষিতে ২ জনের প্রাণ গেছে। আর ঘাতকতে আটক করেছে পুলিশ।

জানা যায়, ভারতের ছত্রিশগড়ের কবীরধম বিভাগে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন সদ্য বিবাহিত এক যুবক এবং তার বড় ভাই। যে বোমা বিস্ফোরণে দু’জন মারা গেছেন সেটি একটি উপহারের আড়ালে পাঠিয়েছিলেন নিহত বরের স্ত্রীর সাবেক প্রেমিক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

মূলত অন্য জায়গায় প্রেমিকা বিয়ে করায় ক্ষীপ্ত হয়ে ওঠেন ওই যুবক। এর প্রতিশোধ নিতে এমন জঘন্য কাণ্ড ঘটান তিনি।

এনডিটিভি জানিয়েছে, নিহত নতুন বর ২২ বছর বয়সী হিমান্দ্র মেরাই গত ১ এপ্রিল বিয়ে করেন। ওই বিয়েতে উপহার হিসেবে একটি ‘হোম থিয়েটার মিউজিক সিস্টেম’ পান তিনি। গত সোমবার এই উপহারটি বিদ্যুতের সঙ্গে সংযুক্ত করেন তিনি। এর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে এটি বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই বর হিমান্দ্র নিহত হন। অপরদিকে চিকিৎসাধীন অবস্থায় তার বড় ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় ঘরের দেওয়াল ধসে এক নারী ও এক বছর বয়সী এক শিশুও গুরুতর জখম হয়েছে।

বিস্ফোরণের পর তদন্তে নামে পুলিশ, তারা তদন্তে খুঁজে পায় ওই হোম থিয়েটার মিউজিক সিস্টেমটি বিস্ফোরকে ঠাসা ছিল। কে এই উপহার দিয়েছে সেটি খুঁজে বের করার চেষ্টা শুরু করেন তারা। এক পর্যায়ে তারা জানতে পারেন, যে ব্যক্তি এ উপহারটি দিয়েছিলেন তিনি সদ্য বিবাহিতা মেয়েটির প্রেমিক ছিলেন।

এমন হীন কাণ্ড ঘটনো ওই যুবকের নাম সার্জু। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়। কবীরধম বিভাগ পুলিশ এসপি মনিশ ঠাকুর জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে সার্জু স্বীকার করেছেন, তার প্রেমিকা অন্যত্র বিয়ে করায় তিনি ক্ষীপ্ত হন। আর ওই রাগ থেকে বিস্ফোরকসহ একটি উপহার দেন তিনি।
সূত্র: এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান