বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফকিরহাটে এলজিএসপির কাজ নিয়ে নানা জটিলতা, অনিয়মের অভিযোগ

ফকিরহাটের মূলঘর ইউনিয়নে এলজিএসপি-৩ এর আওতায় একটি রাস্তা নির্মান কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। ফলতিতা পশ্চিমপাড়া বিশ্বরোড হতে ঠাকুর বাড়ির দুর্গা মন্দিরে যাওয়ার রাস্তায় ২০১৭-১৮ অর্থ বছরে ৫০ মিটার কাজের জন্য এলজিএসপি-৩ এর আওতায় দুই লক্ষ টাকা বরাদ্দ করা হয়। কিন্তু সেই বরাদ্দের টাকা উত্তোলন করা হলেও কাজের কোন অগ্রগতি দেখা যায়নি। বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২০২০-২১ অর্থ বছরে অর্থাৎ ২ বছর পর তড়িঘড়ি করে কাজটি শুরু করে। কিন্তু তারপরও সে কাজে থেমে নেই অনিয়ম। কাগজ কলমে ৪ ইঞ্চি ধুলাবালি ব্যবহার করার কথা থাকলেও কোন রকম দায়সারা কাজ চলছিলো ঐ স্থানে। সরজমিনে গিয়ে উক্ত কাজটি পরিদর্শন শেষে ফকিরহাট উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ আলতাপ হোসেন সাংবাদিকদের জানান- ৪ ইঞ্চি ধুলাবালি ব্যবহারের কথা থাকলেও সঠিক ভাবে তা ব্যবহার হয়নি। তবে দুই বছর পর অর্থাৎ ২০১৭-১৮ অর্থবছরের কাজ ২০২০-২০২১ অর্থবছরে এসে করার কারন জানতে চাইলে কোন সদ্বউত্তর দিতে পারেননি তিনি।

এ বিষয়ে মূলঘর ইউপি চেয়ারম্যান ও উক্ত প্রকল্পের সভাপতি হিটলার গোলদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

মানবাধিকার, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে তরুণদের সচেতনতা বাড়াতে খুলনায় অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ

বাংলাদেশে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা বাড়ানোর পাশাপাশি কৃষক হিসেবে নারীরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা