শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বগুড়া-১ আসনের উপনির্বাচন: নৌকা ১ লাখ ৪৫ হাজার, নিকটতম প্রার্থী ১ হাজার

বগুড়া-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহাদারা মান্নান শিল্পী নৌকা মার্কায় এক লাখ ৪৫ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ট্রাক প্রতীকে পেয়েছেন এক হাজার ২১৮ ভোট।

বগুড়া-১ আসনে সংসদ উপনির্বাচনে এমপি পদে এবার ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের স্ত্রী সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী অধ্যক্ষ মোকছেদুল আলম (লাঙল), প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির মো. রনি (বাঘ), খেলাফত আন্দোলনের প্রার্থী প্রভাষক নজরুল ইসলাম (বটগাছ) ও স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)।

এছাড়া বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নির্বাচন করেননি।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি আওয়ামী লীগ সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয় ২৯ মার্চ। করোনার কারণে সেই তারিখে ভোটগ্রহণ স্থগিত হয়ে আবারও তারিখ নির্ধারণ করা হয়। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ১৮০ দিনের মধ্যে উপনির্বাচন করার নিয়ম থাকায় ১৪ জুলাই ভোটগ্রহণ করা হয় বগুড়া-১ আসনে।

বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুল আলম শাহ বলেন, সারিয়াকান্দি উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ভোটার সংখ্যা এক লাখ ৭৭ হাজার ৩৫২ জন এবং সোনাতলা উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ভোটার সংখ্যা এক লাখ ৫৩ হাজার ৫৬৬ জন। বন্যা ও করোনার মাঝে সাংবিধানিক কারণে ভোট হলেও স্বাস্থ্যসেবা মেনে ভোটগ্রহণ হয়। বগুড়া-১ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩০ হাজার ৯১৮ জন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী