শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ নিয়ে উদ্বেগ আছে, সরকারের সঙ্গে আলোচনা শুরু হচ্ছে: মার্কিন গোয়েন্দাপ্রধান

বাংলাদেশের বিশৃঙ্খলা ও সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আছে। এসব নিয়ে ট্রাম্পের নতুন প্রশাসন বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা শুরু করছে। সোমবার (১৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা মন্তব্য করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড।

সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাংলাদেশে অনেক রাজনৈতিক পরিবর্তন এসেছে, সেখানে অনেক বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, সংখ্যালঘুদের ওপর হামলার বিভিন্ন প্রতিবেদন – যুক্তরাষ্ট্র কি এ বিষয়ে অবগত আছে যে, সেখানে শুধু রাজনৈতিক স্থিতিশীলতাই নয় বরং সব স্তরে স্থিতিশীলতা প্রয়োজন।’

জবাবে তুলসী গ্যাবার্ড বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। দীর্ঘদিন ধরে ধর্মীয় সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক এবং অন্যান্যদের ওপর দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা মার্কিন সরকারের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় ছিল। এবং অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্যও (উদ্বেগের বিষয়)।’

ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনার দিকে ইঙ্গিত দেন গ্যাবার্ড। তিনি বলেন, ‘নতুন (মার্কিন) মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা শুরু হচ্ছে।’

এ সময় গোয়েন্দাপ্রধান বিশ্বব্যাপী ‘ইসলামিস্ট হামলার’ দিকে ইঙ্গিত দিয়ে বলেন, ‘ইসলামিস্ট সন্ত্রাসী হুমকি এবং তাদের সামগ্রিক প্রচেষ্টা, বিশ্বব্যাপী প্রচেষ্টা – এই সমস্ত গ্রুপ যারা সত্যিকার অর্থে একই মতাদর্শের, তাদের একই উদ্দেশ্য; এটি হলো – একটি ইসলামপন্থী খিলাফতের শাসন। এটি আবারও উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। এটি স্পষ্টতই অন্য যে কোনো ধর্মের লোকদের প্রভাবিত করে, যা তারা (সন্ত্রাসীরা) গ্রহণযোগ্য বলে মনে করে এবং তারা এটি করতে সহিংস ও সন্ত্রাসী উপায় বেছে নেয়।’

প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বিশ্বব্যাপী ‘এই মতাদর্শকে চিহ্নিত করতে প্রতিশ্রুতিবদ্ধ’ বলেও উল্লেখ করেন গ্যাবার্ড, যে মতাদর্শ ‘ইসলামপন্থী সন্তাসবাদকে’ চালিত করে।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল