তালায় মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগ, নিরাপত্তা চাইলেন ঘের মালিক


সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের নলবুনিয়া মৎস্য ঘের জোরপূর্বক দখল, মাছ লুট ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন ঘের মালিক আব্দুস সাত্তার। একই সঙ্গে তিনি প্রাণনাশের হুমকির অভিযোগ করে নিজের নিরাপত্তা চেয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তালা প্রেসক্লাবের হলরুমে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আব্দুস সাত্তার হাজরাকাটি গ্রামের মৃত লোকমান সরদারের ছেলে।
লিখিত বক্তব্যে আব্দুস সাত্তার বলেন, তিনি দীর্ঘ ৪০ বছর ধরে নলবুনিয়া বিলের ১৯৫ বিঘা জমি হারি নিয়ে মাছ চাষ করে আসছেন। তাঁর ঘেরের মধ্যে একই গ্রামের মৃত লবন সরদারের ছেলে নজরুল ইসলামের ৮ বিঘা জমির একটি ছোট ঘের রয়েছে। অভিযোগ অনুযায়ী, নজরুল ইসলাম নিজের ঘেরে বেড়িবাঁধ না দিয়ে প্রতিবছর মাছ ধরার মৌসুমে তাঁর ঘের থেকে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যান।
তিনি আরও বলেন, এ পর্যন্ত তাঁর ঘের থেকে প্রায় ১০ লাখ টাকার বেশি মাছ ধরে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবাদ করতে গেলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। চলতি বছরও লোকজন নিয়ে জোরপূর্বক মাছ ধরে নেওয়া হচ্ছে, যা এখনো অব্যাহত রয়েছে। এতে বাধা দেওয়ায় তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আব্দুস সাত্তার দাবি করেন, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাঁকে পথে ঘাটে কিংবা মাঠে যেখানে পাওয়া যাবে, সেখানেই মারধর এবং সুযোগ না পেলে গোপনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’-এর খেলোয়াড়বিস্তারিত পড়ুন

তালা মহিলা কলেজে এইচএসসিতে উপজেলার সর্বোচ্চ পাসের হার, আনন্দ র্যালি ও আলোচনা সভা
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার তালা উপজেলায় সর্বোচ্চ পাসের হার অর্জন করেছেবিস্তারিত পড়ুন

তালা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দাদুর সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের পক্ষে জনসমর্থনবিস্তারিত পড়ুন


