বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুধবার শার্শায় আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি ২৬শে’ অক্টোম্বর বুধবার একদিনের সফরে শার্শায় আসছেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

এ দিন সকাল সাড়ে ৬টা তিনি ঢাকার হেয়ার রোডস্থ বাসভবন থেকে যশোরের উদ্দেশ্যে রওনা করবেন। সকাল ৯টায় তিনি যশোর সার্কিট হাউজে এসে পৌঁছবেন। সকাল ১১টায় শার্শা উপজেলার বাগআঁচড়া ড. মশিউর রহমান মহিলা কলেজের নতুন একাডেমিক ভবন এর শুভ উদ্বোধন এবং পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উস্থিত থাকবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উস্থিত থাকবেন যশোর-১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফির উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু ও সাবেক রাষ্ট্রদুত মুন্সি ফয়েজ আহমেদ।
পরে বেলা ২.৩০টায় যশোর খাজুরার উদ্দেশ্যে যাত্র করবেন।

বিকাল ৪টায় যশোর বাঘারপাড়ার খাজুরা সরকারি শহিদ সিরাজুদ্দীন হোসেন কলেজের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সন্ধা ৬.৩০টায় যশোর বিমান বন্দর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। এদিকে এ উপলক্ষে শার্শার বাগআঁচড়া ড. মশিউর রহমান কলেজে সাজসজ্জা শেষ হয়েছে। সেই সাথে অনুষ্ঠান উদ্যাপনের জন্য সকল ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ৩৪ নম্বর রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীনবিস্তারিত পড়ুন

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক