সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেত্রবতী হাইস্কুলে শিক্ষকের বিদায় সংবর্ধনা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত বছর এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ পাওয়া লাইব্রেরিয়ান ও গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদত্যাগ করায় এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। মঙ্গলবার(৯সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। সহকারী শিক্ষক মো. মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সংবর্ধিত বিদায়ী শিক্ষক মো.আতাউর রহমান, সহকারী শিক্ষক মো. আব্দুদ দাইয়ান, মো.আবুবকর ছিদ্দীক, মো. আনারুল ইসলাম, মো. তজিবুর রহমান, মো. সাইফুল আলম, নাছরিন সুলতানা, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম, শিক্ষার্থী তানভীর সোহেল, রিফাজ হোসেন, জেরিন তাবাচ্ছুম মেধা, নাদিমুল ইসলাম, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ। সভা শেষে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককের হাতে উপহার সামগ্রী তুলে দেন শিক্ষকমন্ডলীসহ শিক্ষার্থীরা। উল্লেখ্য, বিদায়ী সহকারী শিক্ষক মো.আতাউর রহমান এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং ২০২৫ সালের ১ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন।

এদিকে, বিদায় সংবর্ধনা শেষে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতির জন্য মাসিক পুরষ্কার ও ঈদ-ই-মিলাদুন্নবী(সাঃ) অনুষ্ঠানে হামদ-নাত এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। গত আগস্ট ও সেপ্টেম্বর মাসের হিসেবে ৩২জন শিক্ষার্থী পৃথক পৃথকভাবে শতভাগ উপস্থিতির জন্য পুরষ্কার লাভ করে। যাদের মধ্যে ৫জন ছাত্র-ছাত্রী গত দু’মাসে একদিনও স্কুল বন্ধ না করায় তাদেরকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া শতভাগ উপস্থিত নিশ্চিত করা শিক্ষার্থীদের প্রত্যকের হাতে পুরস্কার হিসাবে শিক্ষাপোকরণ তুলে দেন প্রতিষ্ঠান প্রধান সাংবাদিক রাশেদুল হাসান কামরুলসহ উপস্থিত শিক্ষকমণ্ডলী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন