সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ফেনসিডিলসহ ইউপি সদস্য আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ পুটখালী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মোমিন (৪০) কে আটক করেছে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা।

রোববার (১৯ জুলাই) দুপুরে বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের কদমতলা সড়কের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল মোমিন শিবনাথপুর বারোপোতা গ্রামের মৃত সাইফুর রহমানের ছেলে।
সে বর্তমানে পুটখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

যশোর র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল সরোয়ার হোসাইন জানান, বেনাপোল সীমান্তের শিবনাথপুর বারোপোতা গ্রামের কদমতলার তিন রাস্তার মোড়ে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেনসিডিলের একটি চালান এনে অবস্থান করছে ।এ গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল সহ মোমিনকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, মোমিন নামে এক ইউপি সদস্যকে ফেনসিডিলসহ যশোর র‌্যাব-৬ এর একটি দল থানায় হস্তান্তর করেছে। এবং তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ

যশোরের শার্শায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অশ্লীলবিস্তারিত পড়ুন

  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি