রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুই হাতের কনুই দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে মনিরামপুরের জাহিদুল

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর) : সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে, অদম্য ইচ্ছা শক্তি নিয়ে প্রতিবন্ধী জাহিদুল ইসলাম দুই হাতের কনুই দিয়ে লিখে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে।

জাহিদুলের হাত আছে কিন্তু কনুই পর্যন্ত। তার দুই হাতে কোনো আঙ্গুল না থাকায় কোনো কিছু সে স্বাভাবিকভাবে ধরতে পারে না। ২০০৮ সালে বিদ্যুতের তারে জড়িয়ে দুই হাত অকেজো হয়ে গেলে চিকিৎসকরা তার দুই হাতের কনুইয়ের নিচ থেকে কেটে দেয়। তবুও তার অদম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে দুই হাতের কনুইয়ের সাথে কলম চেপে ধরে মানবিক শাখা থেকে নিয়মিত ছাত্র হিসাবে এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সে মনিরামপুর সরকারি ডিগ্রী কলেজের ছাত্র। মনিরামপুর মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে সে।

জাহিদুল ইসলাম মনিরামপুর উপজেলা শ্যামকুড় ইউনিয়নের আগরহাটি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। সে মনিরামপুর মহিলা ডিগ্রী কলেজের দ্বিতীয় তলা (২০৭) নম্বর কক্ষে তার আসন। পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে যেয়ে দেখা যায় অন্যান্য পরীক্ষার্থীদের সাথে তার পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। কারো সহযোগিতা ছাড়াই সে দুই হাতের কনুই চেপে ধরে কলম দিয়ে পরীক্ষার খাতায় লিখছে।

জাহিদুলের পিতা মাহবুবুর রহমান জানান- বৈদ্যুতিক দুর্ঘটনার কারণে তার ছেলের দুই হাতের নিচের অংশ কেটে ফেলতে হয়। তবে সে দুই হাতের কনুইয়ের সাহায্যে তার সব কাজ করতে পারে। ২০২২ সালে উপজেলার ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে ৪ দশমিক ৬ পেয়েছিল।

মনিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী জানান- শারীরিক প্রতিবন্ধকতা কে হার মানিয়ে জাহিদুল এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সকলের সহযোগিতা থাকলে সে অনেক দূর এগিয়ে যাবে।

মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আফরোজা মাহমুদ জানান- মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় তলার (২০৭) নম্বর কক্ষে জাহিদুল ইসলাম তার সহপাঠীদের সাথে ভালো ভাবে পরীক্ষা দিচ্ছে। ইতোমধ্যে ইংরেজিসহ তিনটা পরীক্ষা তার শেষ হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা