শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ধর্মীয় প্রতিষ্ঠান ঈদগাহ ভাংচুর করার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের জোঁকা গ্রামে রশীদ মাষ্টারের নেতৃতে, তবি, রাজু ও তার সহযোগীরা ধর্মীয় প্রতিষ্ঠান ঈদগাহ ভাংচুর করার প্রতিবাদে ও বিচারের দাবিতে জোঁকা গ্রামবাসী মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে স্থানীয় কোমলপুর বাজারের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত বক্তরা দাবি করেন- যেহেতু ঈদগাহটি দুই গ্রামের মুসল্লিরা নামাজ আদায় করেন। সেহেতু ঈদগাহটির নাম করণ উপজেলা চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী ‘ঈদগাহ ময়দান’ করা হোক।

অনুষ্ঠিত মানববন্ধনে অত্র ঈদগাহ কমিটির সদস্য ও ঝাঁপা ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, তার বক্তব্যে বলেন- বিএনপি নেতা ও নাশকতার আসামী সাবেক মেম্বার ইউছুপ আলী ও মতলেবের নেতৃত্বে রশীদ মাষ্টার, তবি, রাজু, মনি মাষ্টার ঈদগাহর নাম ফলকের টাইলস ভেঙ্গে দিয়েছে।

এসময় আমেরিকা প্রাবাসী জোঁকা গ্রামবাসীর প্রতিনিধি হানেফ আলী সরদার, মেম্বার আব্দুল গফুর, জামাল হোসেন, মো. নূরুজ্জামান, বিপ্লব হোসেন, রিপন হোসেন, কামাল হোসেন প্রমূখ বক্তব্য দেন।

বক্তারা আরো বলেন- এই ঈদগাহর নাম ছিলো জোঁকা-দিঘীরপাড় ঈদগাহ ময়দান। দিঘীরপাড় গ্রামের নাম জোঁকার পরে দেওয়ার বিষয় নিয়ে দুই গ্রামের মধ্যে গোলযোগের সৃষ্টি হয়। এক পর্যায় দিঘীরপাড় গ্রামের উল্লেখিত ব্যক্তিরা ঈদগাহটির নাম ফলক ঈদুল আযহার দুই দিন আগে রাতে ভেঙ্গে দেয়।

এঘটনায় মনিরামপুর উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে ঈদুল আযহার আগের দিন দুই গ্রামের প্রতিনিধিদের নেতৃত্বে দুই শতাধিক লোকের উপস্থিতিতে দীর্ঘ দুই ঘন্টা মিটিং শেষে চেয়ারম্যান জনাব আমজাদ হোসেন লাভলু সিদ্ধান্ত দেন, ঈদগাহটির নাম করণ ‘ঈদগাহ ময়দান’ করার জন্য। সেই সিদ্ধান্ত উভয় গ্রামের লোকজন মেনে নেন।

সেই মোতাবেক জোঁকা গ্রামের প্রতিনিধি আমেরিকা প্রবাসী হানেফ আলী সরদার এবং দিঘীরপাড় গ্রামের প্রতিনিধি ডাঃ গণি মধ্যে আলোচনা হয়ে ‘ঈদগাহ ময়দান’ নাম ফলক তৈরি করে স্থাপন করেন। পরে গত ৭ জুলাই রাতে উপজেলা চেয়ারম্যানের সিদ্ধান্ত অমান্য করে দিঘীরপাড় গ্রামের উল্লেখিত ব্যক্তিরা সেই নাম ফলকও ভাংচুর করেছে।

এ সময় মানববন্ধনে আমেরিকা প্রবাসী হানেফ আলী সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ফিরোজ হোসেন, আব্দুল গফুর, ইলিয়াজ হোসেন মোনো, অত্র ঈদগাহর ইমাম আজহারুল ইসলাম, মো. মনিরুজ্জামান, আব্দুস সালাম, আসাদ, মফিজুর রহমান, রাফি হোসেন, শফি, ইকবাল হোসেন, রেজাউল ইসলাম, জাহাঙ্গীর হোসেন সহ শতাধিক জোঁকা গ্রামবাসী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার