শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার প্রকৌশলীদের পক্ষ থেকে সহকারি প্রকৌশলীর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: বিদায় একটি নিষ্ঠুর শব্দ। এ পৃথিবীতে যার আছে শুরু, তার আছে শেষ। যার আছে অতীত, তার আছে বর্তমান ও ভবিষ্যৎ। সময়ের সাথে গড়ে উঠা ভ্রাতৃত্বের বন্ধন বিদায় লগ্নে মনে করিয়ে দেয় অতীতের স্বপ্ন কোলাহল মুক্ত দিনগুলোর কথা। চোখের কোণে নেমে আসে জল। দৃশ্যপট হয়ে যায় ঝাপসা।

সকল কল্পনা-জল্পনা তখন অতীতকে নিয়ে। “যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়” এই মর্মষ্পর্শী বাণীকে সামনে রেখে” সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু’র অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে পৌরসভার কাউন্সিলবৃন্দের কক্ষে সাতক্ষীরা পৌরসভার প্রকৌশলীদের আয়োজনে সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম’র সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার পানি সুপার প্রকৌশলী মো. সেলিম সরোয়ার, পৌরসভার প্রজেক্টের ইঞ্জিনিয়ার পীযূষ বন্দ্যোপাধ্যায় মিরাজ হোসেন, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপসহকারি প্রকৌশলী মো. কামরুজ্জামান শিমুল।

উপ-সহকারী প্রকৌশলী মোহাব্বাত হোসাইন, উপসহকারী প্রকৌশলী তুষার রায় চৌধুরী, ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার নিমাই পাল, উপ-সহকারি বিদ্যুৎ মাসুদ রানা, পৌরসভার নকশাকারক আব্দুল্লাহ আল মামুন, নকশাকার নুর আলী, পৌরসভার কার্যসহকারী মো. আব্দুল মোতালেব, সড়ক বাতি পরিদর্শক শেখ সাইদুর রহমান প্রমুখ।

অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ফুল, ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। এসময় কাঁন্নায় এক হৃদয়বিদারক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় বিদায় অনুষ্ঠান। অবসরজনিত বিদায়ী সংবর্ধনায় দুঃখভারাক্রান্ত হৃদয়ে বিদায়ী অতিথিকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় সাতক্ষীরা পৌরসভার প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার