শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সকল পরিবারের সকল সদস্যকে সুদক্ষ প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে হবে- এমপি আশু

আব্দুর রহিম, সাতক্ষীরা: বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু বলেন, দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। পরিবার পরিকল্পনা শুধু জন্মনিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সকল পরিবারের সদস্যকে সুদক্ষ প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে হবে।

দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল প্রচেষ্টার সফল ও সার্থক হবে। এ জেলায় ধর্মপ্রাণ মানুষের বসবাস পাকিস্তান আমলে আমরা দেখেছি মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া হতো। বর্তমান সময়ে মানুষ অনেক আধুনিক হয়েছে মানুষ এখন অনেক সচেতন হয়েছে। বাল্যবিবাহ রোধে আমাদের জেলা প্রশাসক বিভিন্ন মনিটরিং টিম ও মোবাইল কোর্টের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করছে।

সচেতন মানুষ সরকারি নিয়ম মেনেই জন্ম নিয়ন্ত্রণ করছে। ‘বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জনসংখ্যা এখন আর অভিশাপ নয়। প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে পরিনত করতে হবে। “অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ স্লোগানকে সামনে নিয়ে সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য,ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো.আশরাফুজ্জামান আশু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গাজী বশির আহমেদ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ এবিএম দ্বীন মোহাম্মাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এফ এম আবু তাহের, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মো. মফিজুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ডাঃ লিপিকা বিশ্বাস, মেডিকেল অফিসার ডাঃ মো. মফিজুল ইসলাম, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সুপার মো. সোহরাওয়ার্দী হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের এফডব্লুভি, এফপিআই, এফডব্লুএ বৃন্দ।

অনুষ্ঠানে কর্ম-দক্ষতা ও সেবাদানে বিশেষ অবদান রাখায় মাঠ কর্মীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সেলিম।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার