রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর) : যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ (২২) নামের একজন কারখানা শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-চুকনগর সড়কের মনিরামপুর মোহনপুর বটতলা মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের কেসমত আলী মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান- আব্দুল্লাহ বাড়ি থেকে সহকর্মী নজরুল ইসলামের মোটরসাইকেলে রাজারহাট কানাইতলার কারখানা সালেহা মেটালে যাচ্ছিলেন। পতিমধ্যে মনিরামপুর মোহনপুর মোড়ের সামনে পৌছালে সামনের দিক থেকে আসা একটি ইটবোঝায় ট্রলি তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়েন তিনি। ট্রলির চাকা আব্দুল্লাহর বুকের উপর উঠে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলিটি পুলিশি হেফাজতে নেয়।

মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন- নিহত আব্দুল্লা কারখানার শ্রমিক ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার বেগারীতলা এলাকার টুনিয়া ঘড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার