রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার লাবসায় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু বলেছেন, খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সতেজ করে তোলে। স্মার্টফোনের কুফল, মাদক. বাল্যবিয়ে, কিশোর অপরাধ থেকে আগামী প্রজন্মকে ফিরিয়ে আনতে খেলাধুলার আয়োজন বেশি বেশি করতে হবে। এতে করে সুস্থ বিকাশের যুব সমাজ দেশের বোঝা নয়, তারা হবে দেশের সম্পদ।

শুক্রবার (১২ জুলাই) বিকালে সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু শহরের উপকন্ঠে লাবসা বলফিল্ড মাঠে লাবসা পল্লী মঙ্গল সমিতির আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আশু বলেন, খেলাধুলায় সাতক্ষীরা জেলা একটি উর্বর জায়গা। এই জেলাকে ক্রীড়াবীদ তৈরীর সুতিকাগার বলা যায়। যেকোন ইভেন্টে এ জেলার খেলোয়াররা জাতীয় পর্যায়ে সাফল্য রেখে যাচ্ছে। এ ধরনের খেলাধুলার আয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল রাখবে। তাই দেশের খেলাধুলাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে লাবসা পল্লীমঙ্গল সমিতির সভাপতি কাজী আবু হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামস ইসতিয়াক শোভন।

লাবসা পল্লী মঙ্গল সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুদ আলীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মনিরুল ইসলাম, লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর রহমান রহমত, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, শিমুন সামস, মো. রুহুল আমিন, লাবসা পল্লী মঙ্গল সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম, মীর ইকবাল হোসেন জুয়েল, ক্রীড়া সম্পাদক শেখ আবু তুষার, সহ-ক্রীড়া সম্পাদক আবুল বাশার, ঝাউডাঙ্গা ইউপি সদস্য মো. মফিজুল ইসলাম, লাবসা ৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবিদ হাসান, মীর আব্দুল খালেক, কামরুল ইসলাম, সাংবাদিক আবু সাঈদ প্রমুখ।

খেলায় লাবসা ইয়াং স্টার বনাম লাবসা সানরাইজ একাদশ অংশ নেয়।
নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দলের কোন গোল না হওয়ায় টাইব্রেকারে লাবসা ইয়াং স্টার একাদশ ৪/৩ গোলে জয়লাভ করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আসাদুর রহমান, মনিরুজ্জামান মনির, বাবুর আলী।

একই রকম সংবাদ সমূহ

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেনবিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম

আগেই আভাস পাওয়া গিয়েছিল, আগামী মৌসুমে মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন