সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত ও নিখোঁজ রেজোয়ানের পরিবারের পাশে ছাত্রশিবির সভাপতি

বেনাপোল (যশোর)। প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের শহীদ আবদুল্লাহর কবর জিয়ারত এবং গুম হওয়া বেনাপোল থানা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক রেজোয়ান আহমেদের পরিবারের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তঘেঁষা গ্রামে শহীদ আবদুল্লাহর বাড়িতে যান তিনি। সেখানে শহীদের কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় শহীদের পিতা আবদুল জব্বার আবেগঘন কণ্ঠে বলেন, “আমার ছেলে ১৪ নভেম্বর ২০২৪-এ চলে যায়। বাবা, স্বৈরাচার যেন আর ফেরত না আসে। ছাত্রশিবিরের এই পথচলা যেন আল্লাহ কবুল করেন।”

পরে ছাত্রশিবির সভাপতি বেনাপোল শহরে গিয়ে ২০১৬ সালের ৪ আগস্ট গুম হওয়া ছাত্রনেতা রেজোয়ানের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রেজোয়ানের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “নুর আলম নামে একজন এসআই আমার ছেলেকে ধরে নিয়ে গুম করেছে। এখনো তার কোনো খোঁজ নেই। প্রতিদিন অপেক্ষায় থাকি—কবে ফিরবে আমার ছেলে?”

রেজোয়ানের বাবার আর্তি শুনে আবেগ ধরে রাখতে পারেননি ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম। তিনি কাঁদতে কাঁদতে পরিবারটিকে সান্ত্বনা দেন এবং তাদের জন্য বিশেষ মোনাজাত করেন।

সফরসঙ্গী হিসেবে এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও যশোর অঞ্চল পরিচালক গোলাম জাকারিয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহমদ ইব্রাহিম সামীম, যশোর জেলা (পূর্ব) সভাপতি মোল্লা মো. আশিকুর রহমান, পশ্চিম জেলা সভাপতি ইসমাইল হোসেন, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শহর সেক্রেটারি উবায়দুল্লাহ, জেলা নেতৃবৃন্দ মিনারুল ইসলাম ও খালিদ ইবনে খলিল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল থানা আমীর রেজাউল ইসলাম, সিটি কলেজ সভাপতি আরাফাত হোসেন, বেনাপোল থানা সভাপতি মাহাদী হাসান, সেক্রেটারি আশরাফুল ইসলাম রনি এবং শার্শা উপজেলা সভাপতি হাদিউজ্জামান জুয়েলসহ স্থানীয় নেতাকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার