শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল স্থলবন্দর দিয়ে কমেছে যাত্রী পারাপার

বেনাপোল স্থলবন্দর দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার কমেছে। ভারতে বাংলাদেশি টাকার মান কমে যাওয়ায় এ সঙ্কট তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইমিগ্রেশন স‚ত্র জানায়, জুলাই মাসের ২২-৩১ তারিখ পর্যন্ত বেনাপোল চেকপোস্ট ও রেলপথে ভারতে যাতায়াত করেছেন ৪২ হাজার ২০৩ জন। এরমধ্যে ভারতে গেছেন ১৮ হাজার ৮৫৭ জন ও ভারত থেকে এসেছেন ২৩ হাজার ৩৪৬ জন। চলতি মাসের ১-১০ আগস্ট পর্যন্ত ভারতে যাতায়াত করেছেন ৪৩ হাজার ৩৩২ জন। এরমধ্যে ভারতে গেছেন ২২ হাজার ৩৯০ জন ও ভারত থেকে এসেছেন ২০ হাজার ৯৪২ জন। কিন্তু ১১-১৬ আগস্ট পর্যন্ত এ পথে যাতায়াত করেছেন মাত্র ২৩ হাজার ২৩৫ জন। এরমধ্যে ভারতে গেছেন ১১ হাজার ৬৭৮ জন ও ভারত থেকে এসেছেন ১১ হাজার ৫৫৭ জন।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভারতে যাওয়া বাংলাদেশী পাসপোর্ট যাত্রীদের সংখ্যা কমেছে। সেখানে বাংলাদেশী টাকার মান কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জেনেছি। টাকার মান বাড়লে এ সমস্যা থাকবে না।
এদিকে আশঙ্কাজনক ভাবে যাত্রী কমে যাওয়ায় হতাশায় পড়েছেন ব্যবসায়ীরা। কোলকাতার নিউমার্কেট, সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, বড় বাজার, মির্জা গালিব স্ট্রিট, বেলগাছিয়া, চিৎপুর, টালিগঞ্জ পার্ক সার্কাস, এন্টালি, আনোয়ার শাহ রোড, মলি­কবাজার, রাজাবাজার, ধর্মতলার টিপু সুলতান মসজিদ চত্বর, মেটিয়ানুরুজ, খিদিরপুর, পার্ক স্ট্রিট, জাকারিয়া স্ট্রিট এলাকার ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।

দেশ ট্রাভেল পরিবহনের পেট্রাপোলের দায়িত্বপ্রাপ্ত আলী হোসেন শেখ জানান, টাকার মান কমে যাওয়ায় গত দুই সপ্তাহে পর্যটকদের আসা যাওয়া থমকে গেছে। পেট্রাপোল থেকে কলকাতায় এখন ৪০ সিটের একটি শ্যামলী পরিবহনে মাত্র ১৫-২০ জন যাত্রী নিয়ে ছাড়ছে। কলকাতা থেকে আসছে একই যাত্রী নিয়ে।

সোহাগ পরিবহনের ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, ঢাকা থেকে কলকাতাগামী পাসপোর্টযাত্রীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। টাকার মান কমে যাওয়া ও ডলার সঙ্কটে যাত্রীরা কলকাতায় যেতে চাচ্ছেন না।

বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতি বছর প্রায় ২০ লাখ যাত্রী যাতায়াত করেন। ভ্রমণকর বাবদ সরকার পাসপোর্ট প্রতি ৫০০ টাকা, বন্দরকে টার্মিনাল চার্জ ৫০ টাকা পায়। এতে ভ্রমণ কর বাবদ বছরে সরকারের রাজস্ব আসে প্রায় শত কোটি টাকা ও টার্মিনাল চার্জ হিসেবে বন্দর পায় প্রায় ১০ কোটি টাকা।

একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী