রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০ জন নিহত, আহত বহু

‘ভারী বৃষ্টির কারণে ভারতের কেরালায় রানওয়ে থেকে পিছলে যায় উড়োজাহাজটি’

ভারী বৃষ্টির কারণে ভারতের কালিকটের কোঝিকোড বিমানবন্দরে ১৯০ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজটি অবতরণ করার সময় রানওয়ে থেকে ছিটকে যায় বলে জানিয়েছেন কেরালা রাজ্যের বনমন্ত্রী কে রাজু।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এমনটি জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার বিষয়ে কেরালার বনমন্ত্রী রাজু বলেন, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ভারী বৃষ্টির কারণে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে ধাক্কা খায়। আর এর পরই বিমানটি দু টুকরা হয়।

ভারতের রাষ্ট্রায়ত্ত্ব উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের আইএক্স ১৩৪৪ ফ্লাইটটি করোনা মহামারিতে আটকে পড়া ভারতীয়দের নিয়ে দুবাই থেকে ফিরছিল। বিমানবন্দরে অবতরণ করার সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে যায়। এখন পর্যন্ত বিমানটির দুই পাইলটসহ ২০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে শতাধিক।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস,বিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী