মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের নিন্দা জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: আমদানী ও রপ্তানীকারক এসোসিয়েশনের দাবি মনগড়া ও ভিত্তিহীন জানিয়ে নিন্দা জ্ঞাপন করেছে ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশন। শনিবার বেলা ১২টায় এসোসিয়েশনের সভা কক্ষে সিএন্ডএফ এজেন্টস্ নেতৃবৃন্দের উপস্থিতিতে এক জরুরী সভায় এ নিন্দা জ্ঞাপন করা হয়।

ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশন আয়োজিত জরুরী সভায় দাবি করা হয়, ভোমরা স্থলবন্দরকে অস্থিতিশীল ও একটি অকার্যকর বন্দরে রূপান্তর করার লক্ষ্যে আমদানী ও রপ্তানীকারক এসোসিয়েশন নামীয় একটি অনিবন্ধিত সংগঠন সরকারের বিভিন্ন দপ্তরে নানা ধরনের মনগড়া ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করে আসছে।

যার ফলশ্রুতিতে বর্তমান সরদারের উন্নয়নের ভাবমুর্তি নষ্ট সহ ভোমরা স্থলবন্দরের রাজস্ব আদায়ে বাধা সৃষ্টি করছে। এছাড়া অত্র মনগড়া ও ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। যার প্রতিবাদে অদ্য ০৪/০৫/২০২৪ খ্রিঃ, রোজ: শনিবার, বেলা- ১২.০০ ঘটিকায় ভোমরা সিএন্ডঅফ এজেন্টস্ এসোসিয়েশনের সভা কক্ষে অত্র এসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ এজাজ আহমেদ স্বপন সাহেব এর সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক এম আমির হামজা, সাংগঠনিক ও দপ্তর বিষয়ক সম্পাদক বিলকিস সুলতানা সাথী, বন্দর বিষয়ক সম্পাদক দীপংকর ঘোষ, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহানুর ইসলাম (শাহিন), কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রোখসানা পারভীন।

অত্র সভায় সকল কর্মকর্তাবৃন্দ অত্র অনিবন্ধিত সংগঠনের ভিত্তিহীন দাবির প্রতি তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর

এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে—এমন তথ্য ছড়িয়ে পড়ারবিস্তারিত পড়ুন

বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী

বিএনপি সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষণমূলক বা স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা করতে দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ