মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা বন্দরে করোনার থাবা: রাজস্ব ঘাটতি ৬৯২ কোটি টাকা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের রাজস্ব খাতে থাবা ফেলেছে মহামারি করোনা ভাইরাস। ফলে রাজস্ব আদায়ের অপার সম্ভাবনাময় এ বন্দরে দেখা দিয়েছে চরম সংকট।

দেশের অর্থনীতির খোলা জানালা ভোমরা স্থলবন্দরে চলছে রাজস্ব ঘাটতি। মহামারি করোনার থাবায় আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় ২০২০-২১ অর্থবছরে লক্ষ্যমাত্রা এক হাজার ১৮৬ কোটি টাকা থেকে নেমে ৫৮৩ কোটিতে দাঁড়িয়েছে। রাজস্ব ঘাটতি হয়েছে ৬৯২ কোটি টাকা।

জানা গেছে, চলমান প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের মধ্যে ভোমরা স্থলবন্দরে ২০১৯-২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ভারতের সঙ্গে আমদানি বাণিজ্যের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এক হাজার ১৮৬ কোটি ৩৮ লাখ টাকা। তবে এর বিপরীতে আদায় হয়েছে ৫৮৩ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার ৬৭৯ টাকা। এক্ষেত্রে ঘাটতি হয়েছে ৬০২ কোটি ৯৮ লাখ ২৪ হাজার ৩২১ টাকা।

অবশ্য অর্থবছরের শুরুতেই রাজস্ব আদায় পিছিয়ে ছিল ভোমরা কাস্টমস। চলমান করোনা দুর্যোগের কারণে চলতি অর্থবছরের ২৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত দীর্ঘ তিন মাস ভোমরা বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত ছিল। ফলে প্রায় ৯০ কোটি টাকা রাজস্ব ঘাটতির আশঙ্কা করেছিলেন কাস্টমস কর্তৃপক্ষ।

বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২০-২১ অর্থবছরে ভোমরা স্থলবন্দরে ভারত থেকে আমদানি পণ্য বাণিজ্যের ওপর এক হাজার দুই কোটি পাঁচ লাখ টাকা নির্ধারণ করেছে। কিন্তু চলতি অর্থবছরে ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ২৬ কোটি ৩২ লাখ ৯২ হাজার ৫৯৩ টাকা রাজস্ব অর্জন হয়েছে।
ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন জানান, করোনা দুর্যোগে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে সরকারের বেঁধে দেওয়া রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

তবে ভোমরা বন্দরে বাণিজ্য-সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, বন্দর ও কাস্টমসের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা, শুল্ক ফাঁকি ও পণ্য খালাসের হয়রানি বেড়ে যাওয়া রাজস্ব ঘাটতির অন্যতম কারণ। বাণিজ্য তদারকিতে নিয়োজিত সংস্থাগুলোর মধ্যে পরস্পরের সমন্বয়ের অভাব রয়েছে। যে কারণে ব্যবসায়ীরা এ পথ থেকে বাণিজ্যে মুখ ফিরিয়ে নিয়েছেন। এতে সরকার যেমন রাজস্ব আয়ে বাধাগ্রস্ত হচ্ছে তেমনি লোকসান গুনছেন ব্যবসায়ীরাও।

ভোমরা স্থলবন্দর কাস্টমস সূত্র জানায়, ২০১৯-২০ অর্থবছরে ভারত থেকে আমদানি পণ্যের পরিমাণ ছিল ২৫ লাখ ১৬ হাজার ১৬৭ টন। আর চলতি ২০২০-২১ অর্থবছরের ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ১৩ লাখ ৩৯৯ টন পণ্য আমদানির ওপর রাজস্ব অর্জিত হয়েছে ২৬ কোটি ৩২ লাখ ৯২ হাজার ৫৯৩ টাকা। এদিকে ২০১৯-২০ অর্থবছরে করোনভাইরাস প্রাদুর্ভাবে তিন মাস আমদানি বাণিজ্য বন্ধ মোট ৬৯২ কোটি টাকা রাজস্ব ঘাটতি রয়েছে।

সূত্রে. পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

সাতক্ষীরার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জনবিস্তারিত পড়ুন

মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ওবিস্তারিত পড়ুন

ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান
  • সাতক্ষীরায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ কতটা সত্য?
  • তালায় জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা, একগুচ্ছ পদক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদ
  • সাতক্ষীরায় বিআরডিবির র‍্যালি ও আলোচনা সভা
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান