রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আবারো এক যুবকের করোনা শনাক্ত।। আক্রান্তের ৫৯ জনের করোনামুক্ত ৩০

কলারোয়ায় আবারো এক যুবকের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
আক্রান্ত যুবক উপজেলার জয়নগর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রাজিব হোসেন (২৬)।

এ পর্যন্ত নতুনসহ করোনায় আক্রান্ত মোট ৫৯ জনের মধ্যে ইতোমধ্যে ৩০ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন আরো কয়েকজন। ফলে বর্তমানে উপজেলায় ২৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। আর ২ জন মারা গিয়েছেন।

বুধবার (২২ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন পর্যন্ত ৬১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ইতোমধ্যে ল্যাব থেকে ৫৮৫ জনের রিপোর্ট এসেছে।

এদিকে, নতুন আক্রান্ত যুবকের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।

জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত নিলকণ্ঠপুর গ্রামের রাজিব সরদার সম্প্রতি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (NSI) সংস্থায় চাকরি পেয়েছেন। তিনি ঢাকায় ট্রেনিংরত অবস্থায় করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হন। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন। তার বাড়িসহ পাশের বাড়ি লকডাউন করা হয়েছে।

প্রশাসনের নির্দেশনায় বাড়িতে লাল নিশানা ও ব্যানার টাঙিয়ে দিয়েছেন জয়নগর ইউনিয়ন পরিষদের নিলকণ্ঠপুর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমানসহ গ্রাম পুলিশরা।

জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু জানিয়েছেন, জয়নগর ইউনিয়নে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় সাধারণ মানুষকে সচেতন থাকা, জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসা, বাইরে আসলে সবাইকে বাধ্যতামূলক মুখে মাস্ক ব্যবহার ও নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রেখে চলার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।
তিনি আরও বলেন, লকডাউন করা বাড়িতে ইউনিয়ন পরিষদ কর্তৃক সহযোগিতা করা হবে। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান ও ইউএনও পরিবারটির পাশে থাকবেন বলে জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন