মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মক্কার কাছে মার্কিন পপ তারকার কনসার্ট, মুসল্লিদের ক্ষোভ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে মার্কিন পপ তারকার কনসার্ট অনুষ্ঠিত হওয়ায় ক্ষোভ জানিয়েছেন মুসল্লিরা। মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে জেদ্দায় এই কনসার্ট অনুষ্ঠিত হয়।
খবর দ্য নিউ আরবের।

‘সৌদি অ্যারাবিয়ান গ্র্যান্ড প্রিক্স’ নামের ওই প্রতিযোগিতায় অংশ নেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ।

দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, কনসার্টটি সৌদির ভিশন ২০৩০ এর অংশ ছিল। সৌদি তাদের বিনোদন ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈচিত্র আনতে কাজ করছে। ফলে বিভিন্ন সময় বাইরে থেকে শিল্পীরা এসে সৌদিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন।

জেনিফার লোপেজের কনসার্টের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। মক্কার এত কাছে মার্কিন গায়িকার কনসার্টকে অনেকে ‘লজ্জাজনক’ এবং ‘সরাসরি ইসলামকে অপমান’ হিসেবে অভিহিত করেছেন।

তারা বলছেন, পবিত্র কাবার কাছাকাছি জায়গায় এমন আয়োজন করা মোটেও ঠিক হয়নি।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে একজন লিখেছেন, মক্কার এত কাছে খোলা পোশাকে এবং নাচের সঙ্গে এ ধরনের একটি পপ কনসার্ট আয়োজন অত্যন্ত অসম্মানজনক। সৌদিকে অবশ্যই মনে রাখতে হবে ইসলামের পবিত্রতম স্থানের দায়িত্বে আছে তার।

এর আগে গত বছরের ডিসেম্বরে এলি সাব ফ্যাশন শোর অংশ হিসেবে রিয়াদে গান পরিবেশন করেছিলেন জেনিফার লোপেজ। ওই সময়ও এ নিয়ে সমালোচনা হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হয়েছে।বিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার

দেশে প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতা আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। বর্তমান সরকারেরবিস্তারিত পড়ুন

  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
  • পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪