বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঞ্জুশ্রী মণ্ডলের কবিতা “ধনী ও দরিদ্র শিশু”

ধনী ও দরিদ্র শিশু

মঞ্জুশ্রী মণ্ডল

একই পঞ্চেন্দ্রিয় একই অঙ্গ নিয়ে
গড়ে ওঠা শিশুগুলোর অশেষ বিভেদ,
ধনীর শিশু চায়না খেতে কিছু
তাইতো ভীষণ ভীষণ মায়ের ক্ষেদ।

ভাতের থালা কিংবা মুখ চাট
সঙ্গে করে নিয়ে শুধু ঘোরা,
খা না বাবা খা না মা বলে শুধু
শিশুর কাছে ঘ্যান ঘ্যান করা।

না জানি কেন ধনীর শিশুর
পায় না খালি খালি খিদে,
মায়ের ঘ্যানঘ্যানানির চাপে পড়ে
শিশু ডুব দেয় বড় জেদে।

কথা না ফোটা একটু বড় হয়েছে কি
ঝুলে গেল পিঠে বইয়ের বোঝা,
স্যুট বুটে স্কুল ভ্যানে চেপে বসা,
ইঁদুর দৌড়ে প্রতিযোগী সাজা।

হতে হবে ফার্স্ট সবখানে
নাচ গান কুস্তি আঁকা সাঁতার,
সবখানে তেই দৌড়াতে হবে
বিরাম যে তার নেই আর।

গরীব শিশুর ভরে না পেট
জোটেনা ভরাপেট খাওয়া,
ঘ্যান ঘ্যান করে চলে শুধু
জোটে মায়ের মার বকা খাওয়া।

তারে মা ফেলে যায় কাজে
ঘোরে সে অনাদরে যেথা সেথা,
স্কুলে জোটে একবার ভাত
বাকি চাহিদা সবই তার বৃথা।

অভাবী শিশুদের কাছে পৃথিবীটা
বড়ো নিষ্ঠুর হাসি হাসে,
অপূর্ন চাহিদার অপুষ্ট শিশুদের
অভাবে স্বভাব তখন নাশে।

১৭/৭/২০২০।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান