রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল যুবকের

যশোরের মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শাহনেওয়াজ বনি (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর-২০২২) দুপুরে যশোর-চুকনগর সড়কের লাউড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বনি যশোর বেজপাড়া রানার অফিস মোড়ের বাসিন্দা। তিনি একটি ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ছিলেন।

মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডবয় আশীষ বিশ্বাস বলেন- দুপুর ১টার দিকে চিনাটোলা বাজার এলাকার দিক থেকে মোটরসাইকেল চালিয়ে মণিরামপুর বাজারের দিকে আসছিলেন বনি। পথিমধ্যে লাউড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার উপর গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হন বনি।

আশিষ বিশ্বাস বলেন- ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে আনেন। পরে তাঁকে যশোর সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক উলফাত-আরা। সদর হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর থানার (ওসি) মনিরুজ্জামান দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার