মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জ জোনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

হেলাল উদ্দিন, (মনিরামপুর): যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় রাজগঞ্জ জোনের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে জোন পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ ফাইনাল খেলায় ফুটবল প্রতিযোগীতায় ঝাঁপা ইউনিয়নের চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চালুয়াহাটি ইউনিয়নের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়।

হ্যান্ডবল প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে ঝাঁপা ইউনিয়নের রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠ। হ্যান্ডবল কাবাডি ও দাবা প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে চালুয়াহাটি ইউনিয়েনর রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়।

রাজগঞ্জ জোনের ফাইনাল খেলা উদ্বোধন করেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম ইউনুস আলম। এসময় উপস্থিত ছিলেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি মোঃ মাসুদ কামাল তুষার, মোঃ রবিউল ইসলাম, কৃষকলীগ নেতা মোঃ আকরাম হোসেন, তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, ক্রিড়া শিক্ষক মোঃ আহাদ আলী, মোহাম্মদ আলী সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

খেলার মাঠের সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন- রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। এ খেলা শত শত দর্শকবৃন্দ উপভোগ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন