শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে হাসপাতালের কোয়ার্টার থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে ইমা খাতুন (১৭) নামের একাদশ শ্রেণিতে পড়ুয়া এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মনিরামপুর হাসপাতালের কোয়ার্টার থেকে এ ছাত্রীর লাশ উদ্ধার করে স্বজনেরা। পরে তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন।

আত্মহত্যার শিকার ছাত্রী মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। তার মা রুপা খাতুন মনিরামপুর হাসপাতালের বাবুর্চি। চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালের কোয়ার্টারে থাকছেন।

মনিরামপুর হাসপাতাল সূত্রে জানা গেছে- ইমার বাবা আমিরুল ইসলাম দীর্ঘদিন কারাবন্দী। তার মা রুপা দুই বছর আগে মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার টুলু নামের এক ব্যক্তিকে বিয়ে করেন। বর্তমান স্বামীকে নিয়ে রুপা হাসপাতালের কোয়ার্টারে থাকছেন। মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আলেক উদ্দিন বলেন- পঞ্চম শ্রেণি পাশ করার পর ইমা যশোর শহরে মামা বাড়িতে বড় হয়। চার থেকে পাঁচ মাস আগে সে মনিরামপুরে এসে কলেজে ভর্তি হয়ে মা ও সৎ বাবার সাথে হাসপাতালের কোয়ার্টারে থাকছিল।

আলেক উদ্দিন বলেন- শুনেছি, আগে থেকে মা ও সৎ বাবা ইমাকে নির্যাতন দিত। এদিন সকালে তারা দুজনে মেয়েকে মানসিক ও শারীরিক নির্যাতন করেন। এরপর তারা মেয়েকে রেখে বাইরে যান। বিকেলে তারা কোয়ার্টারে ফিরে ইমাকে ডাকাডাকি করেন। পরে ঘরে ঢুকে দেখেন ইমা নিজের ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। আলেক উদ্দিন বলেন- ইমাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর আমরা মৃত অবস্থায় পেয়েছি।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন- মায়ের উপর অভিমান করে কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। আমরা লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম