শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাত্র আড়াই মাসের জন্য শপথ নিলেন ভারতের নতুন প্রধান বিচারপতি!

ভারতের নতুন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত
শপথ নিলেন। শনিবার সকালে দেশটির ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

৬৪ বছর বয়সি বিচারপতি ইউইউ ললিত বিচার ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল পদক্ষেপের নজির রেখেছেন নিজের কর্মজীবনে।

তবে প্রধান বিচারপতি হিসেবে তার মেয়াদকাল খুব ছোট। আগামী ৮ নভেম্বর অবসরগ্রহণ করবেন তিনি। সে হিসেবে মাত্র দুই মাস ১২ দিনের শপথ নিলেন তিনি।
ইউইউ ললিত মুম্বাইয়ের ল’ কলেজে পড়াশোনা করেছেন।

১৯৮৫ সাল পর্যন্ত তিনি বোম্বে হাইকোর্টে প্র্যাক্টিস করতেন। ১৯৮৬ সালে তিনি দিল্লি চলে যান। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি জে সোবারজির সঙ্গে কর্মরত ছিলেন।
বিগতদিনে বিচারপতি ইউইউ ললিত ভারতের আলোচিত ২জি মামলায় সিবিআইয়ের পাবলিক প্রসিকিউটরের ভূমিকাও পালন করেছিলেন।

ইউইউ ললিত ভারতের দ্বিতীয় এমন প্রধান বিচারপতি যিনি সরাসরি বার থেকে শীর্ষ আদালতের বেঞ্চে বসছেন। এর আগে দেশটির ১৩তম প্রধান বিচারপতি জাস্টিস এসএম সিকরি বার থেকে বিচার ব্যবস্থার শীর্ষস্থানে বসেছিলেন। সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬