সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোংলা বন্দরে কার্গো ডুবি: ৫ নাবিক নিখোঁজ, উদ্ধার তৎপরতা শুরু

মোংলা বন্দরে পানামা পতাকাবাহী হ্যান্ডিপার্ক নামের জাহাজের ধাক্কায় এমভি ফারদিন-১ নামের কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছে ৫ নাবিক।

সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বন্দরের হারবাড়িায়ার-৯ নম্বর বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কার্গো জাহাজে থাকা ৭ নাবিকের মধ্যে দুই জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৫ জন নিখোঁজ হয়। বন্দরের ৯ নম্বর এ্যাংকরে বযার বিদেশি জাহাজ থেকে কয়লা বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল কার্গো জাহাজটি।

মোংলা লাইটার শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু বলেন, কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ২০ হাজার মেট্রিক টন কয়লা বোঝাই একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরের হাড়বাড়ীয় এলাকার ৯ নম্বর এ্যাংকরে বয়ায় অবস্থান নেয়। সেই জাহাজ থেকে সোমবার রাতে ৬০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে কার্গো জাহাজ এম ভি ফারদিন-১। কয়লা বোঝাই শেষে ওই বিদেশি জাহাজ ছেড়ে কিছু দূরে যেতে না যেতেই অপর একটি বিদেশি জাহাজের সাথে কার্গোটির ধাক্কা লাগে। এতে নদীর প্রচণ্ড স্রোতে কার্গোটি সেখানে ডুবে যায়।

কার্গোতে থাকা স্টাফদের মধ্যে ৩ জন নিরাপত্তা কর্মী ও দুইজন স্টাফ নিখোঁজ রয়েছে। বাকি দুই জনকে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হয়।

বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি মো. আশিকুর রহমান বলেন, কার্গোটির কয়লা নিয়ে ঢাকার মিরপুরের গাবতলীতে যাওয়ার কথা ছিল। কার্গো জাহাজটি হাড়বাড়ীয়ার ৮ ও ৯ নম্বর এ্যাংকোরেজের মাঝামাঝি এলাকায় ডুবেছে বলেও জানান তিনি।

এছাড়া ডুবন্ত কার্গোতে থাকা ৫ নাবিক নিখোঁজ, তাদের সন্ধানে ভোর থেকেই উদ্ধার তৎপরতা চালাচ্ছে নৌ-পুলিশ ও কোস্টগার্ডের ডুবুরি দল।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন বলেন, জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া নৌযানটি মূল চ্যানেলের পূর্ব পাশে ডুবেছে, এতে বন্দরে বাণিজ্যিক জাহাজ আসা-যাওয়ায় কোন সমস্যা হচ্ছে না। বন্দরের মূল চ্যানেল ঝুঁকি মুক্ত রয়েছে, তার পরেও ডুবন্ত নৌযান উদ্ধারে কোস্টগার্ডের সঙ্গে সহায়তা করছে বন্দর কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫বিস্তারিত পড়ুন

দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ

দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটির নেতারা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো.বিস্তারিত পড়ুন

  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী
  • মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ