বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেটেছে মেঘের ঘনঘটা, দেখা মিলল সূর্যের

রাজধানীসহ সারা দেশের আকাশে গত চারদিন ছিল মেঘের ঘনঘটা। সেই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও ঝরে। বৃষ্টির কারণে দেশের বেশির ভাগ এলাকায় বাড়তে থাকে শীত। সেই অবস্থা কেটে গেছে। চারদিন পর আকাশে মেঘলা ভাব কেটে গিয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল থেকেই রোদ ঝলমল সূর্যের দেখা মিলল।

এদিকে বৃষ্টির শঙ্কা আর নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সংবাদমাধ্যমকে বলেন, সোমবার লঘুচাপটি ভারতের স্থলভাগ থেকে নেমে আরব সাগরে পড়েছে। যে কারণে বঙ্গোপসাগরের নিম্নচাপ সরে গেছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, গত বুধবার বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ ভারতের স্থলভাগ অতিক্রম করে আরব সাগরে গিয়ে পড়েছিল। সেখান থেকে এটি আরও মেঘ তৈরি করছে, যা ভারত ও বাংলাদেশের আকাশে ছিল। এ কারণে চার দিন ধরে আকাশে মেঘলা ভাব ছিল।

এদিকে মেঘ সরে গেলেও উত্তরাঞ্চলে শীতের হিমেল হাওয়া কমেনি। পঞ্চগড়-কুড়িগ্রামসহ উত্তরের জনপদে শীত বেড়েছে। সেখানকার বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছিল, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

এ সময় ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ ৬-১০ কিলোমিটারে উঠে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

সোমবার (১৫ নভেম্বর) সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী