বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনী সহিংসতায় পিরোজপুরে গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নে ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতায় পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুব শুভ মারা গেছে।
বাংলাদেশ স্পেশিয়ালিস্ট হাসপাতাল নামে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ নভেম্বর) রাত ১১টায় মারা যায়।

জানা গেছে, গত ৭ নভেম্বর বিকালে সদর উপজেলার জি হায়দার মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের প্রার্থী মো. তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের নির্বাচনী সভায় অংশগ্রহণ শেষে রাত সাড়ে ৭ টার দিকে পিরোজপুর শহরে ফিরছিল নৌকা প্রতীকের সমর্থক দলীয় নেতাকর্মীরা। ফেরার পথে পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানার অন্তর্গত মল্লিক বাড়ি বাস স্ট্যান্ডের স ও জ এর রাস্তায় পথরোধ করে নৌকার কর্মীদের ওপর হামলা চালায় বিদ্রোহী আনারসের প্রার্থীর নির্বাচনী কর্মী ও লোকজন।এতে ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ শুভকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে খুলনায় এবং পরে ঢাকায় নেওয়া হয়। ঢকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যায়।

গুলিবিদ্ধ হওয়ার পর পিরোজপুর সদর থানার দক্ষিণ সংকরপাশা গ্রামের মোঃ মকবুল হোসেন মল্লিকের পুত্র মোঃ মোজাম্মেল হোসেন মল্লিক তপন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি এফআইআর মামলা দায়ের করেন।

মামলায় দক্ষিণ শংকরপাশা গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র নাছির উদ্দিন মাতুব্বরকে (৫০) প্রধান আসামী করে ৩৬ জন নামীয় এবং ১২০/১৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

প্রধান আসামী নাছির উদ্দিন মাতুব্বর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ জাঃ মোঃ মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী নাছির মাতুব্বরসহ ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গুলি করার ঘটনায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধার ও জব্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী