সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোর-খোরদো রোডে বাস চলাচল বন্ধ; ভোগান্তিতে যাত্রীরা

রাজু আহম্মদ, খোরদো (কলারোয়া, সাতক্ষীরা): সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোরদো বাজার গুরুত্বপূর্ণ একটি ব্যবসায়রিক কেন্দ্র। যশোর বাস টার্মিনাল থেকে খোরদো বাজার পর্যন্ত দীর্ঘ ৩৩ কিলোমিটার রাস্তা দিয়ে (পুলের হাট রাজগঞ্জ হয়ে) ২০১০ সাল থেকে নিয়োমিত বাস চলাচল করতো। এমনকি পূর্বেও রোডটিতে শীতকালে বাস চলাচল করতো। সেসময় যাত্রীর চাপ বৃদ্ধির কারণে প্রতি ৪০ মিনিট পর পর এখান থেকে নিয়োমিত বাস চলাচল করতো। বর্তমানে বাস সেবাটি বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদেরকে অটো, মোটরসাইকেল যোগে রাজগঞ্জ পর্যন্ত যেয়ে বাসে উঠতে হচ্ছে। এতে করে দারিদ্র অসহায় মানুষজনের বেশি টাকা খরচ হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে।

স্থানীয়রা জানান- ২০০৭ সাল থেকে অনেক আন্দোলন সংগ্রামের পর খোরদো সেতু নির্মিত হয়, লাঘব হয় যাত্রীদের দুর্দশা।

খোরদো গ্রামের জিয়াউর রহমান জানান- বাস চলাচল করাটা খুব জরুরি। ভোর ৬টায় প্রথম টিপে চেপে অনেকে যশোর যায় ট্রেন, ঢাকার বাস কিংবা অন্যান্য যানবাহন ধরতে। আবার সন্ধ্যা ৭টায় শেষ বাস চেপে অনেকে যশোর যায় ঢাকাসহ দেশের নানা প্রান্তে কর্মময় স্থানে পৌঁছাতে।

উলুডাঙ্গা গ্রামের রাসান সামিন জানান- কলারোয়ার খোরদো, দেয়াড়া, দলুইপুর, উলুডাঙ্গা, পাটুলিয়া, কুশোডাঙ্গা, শাকদাহ, কলাটুপি, ছলিমপুর, রায়টা, কামারালী, তালুন্দি আর যশোর জেলার মনিরামপুর উপজেলার চাকলা, কাঁঠালতলা, মশ্মিমনগর, নোয়ালী, খাজুরা, বাদামতলা, রামপুর, বৃহত্তর রাজগঞ্জ অঞ্চলের মানুষ রাস্তাটি দিয়ে চলাচল করে। বাস চলাচল বন্ধ থাকায় ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান- যশোরের মোকাম থেকে পাইকারি দামে জিনিসপত্র কিনে বাসে নিয়ে এলে যে খরচ পড়তো এখন তার চেয়ে অনেক বেশি খরচ হচ্ছে।

সব মিলে বাস চলাচল বন্ধ থাকায় মানুষের ভোগান্তি বেড়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, অচিরেই বাস চলাচল শুরু হোক পথটিতে।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর গ্রামের শেষাংশের একটি বাগানে দীর্ঘদিন ধরে নিয়মিতবিস্তারিত পড়ুন

মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার জালঝাড়া বাজারের সামনে সড়ক দুর্ঘটনায়বিস্তারিত পড়ুন

  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া