বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে কারণে এরদোগানের সঙ্গে দেখা করবেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী সপ্তাহে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দেখা করবেন। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, কৃষ্ণসাগরে শস্য চুক্তি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব।

খবরে বলা হয়েছে, গুতেরেস বুধবার সাংবাদিকদের বলেছেন, ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ (কৃষ্ণসাগরে শস্য চুক্তি উদ্যোগ) পুনঃপ্রতিষ্ঠার জন্য সম্ভাব্য সবকিছু করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।

প্রতিবেদনে বলা হয়েছে, তবে গুতেরেস ঠিক কখন উল্লিখিত তিনজনের সঙ্গে দেখা করবেন তা সুনির্দিষ্ট করে বলেননি।

এর আগে রাশিয়া জুলাই মাসে শস্য চুক্তি স্থগিত করে। মস্কোর অভিযোগ, তাদের দাবিগুলোর সঙ্গে সম্পর্কিত অংশগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। অর্থাৎ রাশিয়ার সার রপ্তানির প্রতিবন্ধকতা অপসারণ এবং সুইফট আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন কৃষি ব্যাংকের অন্তর্ভুক্তির বিষয়টি বাস্তবায়ন না করায় শস্য চুক্তি স্থগিত করে মস্কো।

তার আগে ২০২২ সালের জুলাই মাসে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শস্য চুক্তি সম্পন্ন হয়। একই বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনীয় শস্য রপ্তানি বন্ধ হয়।

এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে আফ্রিকার মতো দরিদ্র অঞ্চলে খাদ্য সংকটের আশঙ্কা দেখা দেয়। এর পরই তিনটি ইউক্রেনীয় বন্দর থেকে রপ্তানির জন্য কৃষ্ণসাগরের মধ্য দিয়ে একটি নিরাপদ করিডোর তৈরির উদ্যোগ নেয় তুরস্ক ও জাতিসংঘ।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা