মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রংপুরের শ্যামপুরে অর্ধদিবস হরতাল

চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রংপুরের শ্যামপুর বন্দর এলাকায় অর্ধদিবস হরতাল চলেছে।

বুধবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এ হরতাল চলে।

এদিকে সকাল সাড়ে ৬টার দিকে শ্যামপুর চিনিকলের প্রবেশপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন আখচাষিরা।

এ সময় চিনি মিল বিক্রয়ের প্রতিবাদে ‘আখচাষি শ্রমিক-কর্মচারী এক হও’, ‘আখ কাটতে দেব না’ স্লোগান দেন শ্রমিকরা।

এদিকে একই দাবিতে শ্যামপুর চিনিকলের সামনে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। দাবি না মানলে রেলপথ-রাজপথ বন্ধের হুমকি দিয়েছেন তারা।

মঙ্গলবার এই আধাবেলা হরতালের ডাক দিয়েছে রংপুরের শ্যামপুর চিনিকলের শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী ও আখচাষিরা।

আন্দোলনকারীদের অভিযোগ, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার সেখান থেকে সরে না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। শ্যামপুর এলাকার আখ শ্যামপুর চিনিকলে মাড়াই করার সিদ্ধান্ত দেয়া না হলে জমির আখ কেটে অন্য ফসল আবাদ করা হবে।

শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন জানান, বুধবার ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে। স্টেশনে কোনো ট্রেন যাতায়াত করতে দেয়া হবে না, দোকানপাটসহ সব কিছুই বন্ধ থাকবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক