বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাসুল (স.) এর অবমাননার বিরুদ্ধে রাজগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হেলাল উদ্দিন, মনিরামপুর : ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক রাসুল (স.) এর অবমাননার বিরুদ্ধে রাজগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজগঞ্জ এলাকার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। হাজারো ছাত্র-জনতার এ বিক্ষোভ মিছিলটি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে রাজগঞ্জ বাজারের চৌ-রাস্তা মোড়ে এসে শেষ হয় এবং সেখানেই ঘন্টা ব্যাপি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পর্যায়ক্রমে রাজগঞ্জ এলাকার বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা বক্তব্য প্রদান করেন। এসময় বক্তারা ভারত সরকারকে হুঁশিয়ারি দিয়ে অনতিবিলম্বে রাসুল (সা.) ও ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারী ও সমর্থনকারী নেতাকে উপযুক্ত শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম-মানবতার ধর্ম সুতরাং ইসলাম কোনো ধর্মকে ছোট করে দেখে না। অন্য ধর্মের প্রতি অসম্মানজনক আচরণ ও কটূক্তি সমর্থন করে না। তাই ভারতের মুসলমানদের অত্যাচারসহ রাসুল (সা.) যিনি সর্বশ্রেষ্ট মানব, তার বিরুদ্ধে কোনো ধরনের কটূক্তি সহ্য করা হবে না।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ