সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত ওয়ার্ল্ড সেফটি সিরিজের খেলা পুনরায় শুরু হবে আগামী শুক্রবার (৫ মার্চ) থেকে। যেখানে বাংলাদেশসহ মোট ৬টি দেশের অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা খেলবেন। এ টুর্নামেন্টে অংশ নিতে আজ দেশ ছেড়ে গেছেন বাংলাদেশ লিজেন্ডস দলের খেলোয়াড়রা।

ভারতের রায়পুরের শহিদ বীর সিং স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে স্বাগতিক ভারত লিজেন্ডস ও বাংলাদেশ লিজেন্ডস। টুর্নামেন্টের পর্দা নামবে ২১ মার্চ। এর আগে ১৭ ও ১৮ মার্চ হবে দুই সেমিফাইনাল।

বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি পাঁচ দল হলো ইংল্যান্ড লিজেন্ডস, ভারত লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস, শ্রীলঙ্কা লিজেন্ডস ও ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস। গতবছর মার্চে মাত্র ৪ ম্যাচ পর করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছিল এ টুর্নামেন্ট।

টুর্নামেন্টের ছয় দলের চূড়ান্ত স্কোয়াড

বাংলাদেশ লিজেন্ডস
খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ শরীফ, মুশফিকুর রহমান বাবু, এ এন এম মামুন উর রশিদ, নাফিস ইকবাল, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, মেহরাব হোসেন, আফতাব আহমেদ ও আলমগীর কবির।

ইংল্যান্ড লিজেন্ডস
কেভিন পিটারসেন, ওয়াইজ শাহ, ফিল মাস্টার্ড, মন্টি প্যানেসার, নিজ কম্পটন, কবির আলি, উসমান আফজাল, ম্যাথু হগার্ড, জেমস টিনডাল, ক্রিস ট্রেমলেট, সাজিদ মাহমুদ, জেমস ট্রেডওয়েল, ক্রিস স্কোফিল্ড, জনাথন ট্রট এবং রায়ান সাইডবটম।

ভারত লিজেন্ডস
শচিন টেন্ডুলকার, ভিরেন্দর শেবাগ, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, নামান ওঝা, জহির খান, প্রজ্ঞান ওঝা, নোয়েল ডেভিড, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান এবং মানপ্রিত গনি।

দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস
মরনে ফন উইক, আলভিরো পিটারসেন, নিকি বোয়ে, অ্যান্ড্রু পুটিক, থান্ডি শাবালালা, লুটস বোসম্যান, লয়েড নরিস জোনস, জান্ডার ডি ব্রুইন, মোন্ডে জোন্দেকি, গারনেট ক্রুগার, রজার তেলেমাচুস, জন্টি রোডস, মাখায়া এনটিনি এবং জাস্টিন কেম্প।

শ্রীলঙ্কা লিজেন্ডস
উপুল থারাঙ্গা, চামারা সিলভা, চিন্থাকা জয়াসিংহে, থিলান তুষারা, নুয়ান কুলাসেকারা, রাসেল আর্নল্ড, অজান্থা মেন্ডিস, পারভেজ মাহরুফ, সনাৎ জয়াসুরিয়া, মানজুলা প্রসাদ, মালিন্দা ওয়ার্নাপুরা, দামিকা প্রসাদ, রঙ্গনা হেরাথ, চামারা কাপুগেদারা, তিলকরাত্নে দিলশান এবং দুলানজানা বিজেসিংহে।

ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস
ব্রায়ান লারা, দিনানাথ রামনারিন, অ্যাডাম স্যানফোর্ড, কার্ল হুপার, ডোয়াইন স্মিথ, রায়ান অস্টিন, উইলিয়াম পারকিনস, মহেন্দ্র নাগামোতো, পেদ্রো কলিনস, রিডলি জ্যাকবস, নারসিং দেওনারিন, টিনো বেস্ট এবং সুলেমান বেন।

একই রকম সংবাদ সমূহ

দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সারা দেশে ৫০৩টি মিনি স্টেডিয়ামবিস্তারিত পড়ুন

বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি

সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপ ম্যাচ দেখার উদ্দেশ্যে কানাডায় গিয়ে বিশ্বের বিভিন্ন দেশেরবিস্তারিত পড়ুন

আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্যবিস্তারিত পড়ুন

  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর