সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী আটক

এম ওসমান, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ আলম শেখ (৩৮) ও লাল্টু মোড়ল (৩৫) নামে দু’মাদক পাচার কারীকে আটক করেছে।

বুধবার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা এলাকা থেকে এ গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটক আলম শেখ বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে ও লাল্টু মোড়ল একই থানার মানকিয়া গ্রামের সাজেদ আলীর ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শার্শার বহিলাপোতা গ্রামে কয়েকজন মাদক পাচারকারী মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আলম শেখ ও লাল্টু মোড়লকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা কস্টেপ দিয়ে মোড়ানো গাঁজার ১২টি বান্ডিল উদ্ধার করা হয়। যার ওজন ২৪ কেজি।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ