শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুধু অন্যের কথা শুনে, সঙ্গ দিয়েই মাসে লক্ষাধিক টাকা আয় (ভিডিও)

কাজ বলতে যা বোঝায় তার কিছুই করেন না। ৩৮ বছর বয়সী শোজি মরিমোতো একাকী মানুষকে শুধু সঙ্গ দেন, তার সঙ্গে খাবার খান। অনুরোধ করলে তার কথাও শোনেন। আর তার জন্যই তিনি ১০ হাজার জাপানি মুদ্রা নিয়ে থাকেন প্রত্যেক ক্লায়েন্ট থেকে। সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানিয়েছে।

শোজি মরিমোতো টোকিওর বাসিন্দা। তিনি নিজেকে অন্যের কাছে ভাড়া দেন। ‘ডু নাথিং রেন্ট আ ম্যান’ নামে তার টুইটার অ্যাকাউন্ট আছে। আরও আছে প্রচুর ভক্ত ও অনুসারী। জাপানে এ ধারণাটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। শোজি যা করে থাকেন তা নিয়ে কমিক বইও বেরিয়েছে। নাটকেও এরকম দৃশ্যও রাখা হচ্ছে।

সবসময় একটি ক্যাপ পরে থাকেন শোজি। আর পিঠে থাকে ব্যাগ। ক্লায়েন্টদের কোনো বিচার, তুলনা, সমালোচনা তিনি করেন না। শুধু কথা শোনেন। অনেকেই শোজির সমালোচনা করে এ কাজ ছাড়তে বলেছেন। তবে শোজি তার অবস্থানে অনড়। তার ভাষায়, ‘অনেকেই অনেক কথা বলে। চাকরি করতে বলে। আমি তাদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না’।
একটা সময় শোজি অবশ্য চাকরি করার চেষ্টা করেছেন। কিন্তু কোথাও থিতু হতে পারেননি। এখন তিনি অভিনব এই পেশা বেছে নিয়েছেন। সববয়সী মানুষের ডাকেই সাড়া দেন শোজি। তিনি বলেন, ‌‘অনেক সময় মানুষের অনেক কথা থাকে। কষ্টের অভিজ্ঞতা থাকে। যা তারা কাছের মানুষের কাছে শেয়ার করতে চান না। তারা সেসব আমার কাছে শেয়ার করেন’।

একই রকম সংবাদ সমূহ

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে ১৯৩০ সালে। অথচ আর্জেন্টিনার জার্সিতে ১৮৯৩ লেখা কেন?বিস্তারিত পড়ুন

একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা

বিশ্বকাপ মানেই প্রিয় দলের জার্সি গায়ে চাপিয়ে উন্মাদনায় মেতে ওঠা। কিন্তু এমনবিস্তারিত পড়ুন

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

আন্তর্জাতিক ফুটবলে চমক বা অঘটন নতুন কিছু নয়—বরং এটাই খেলাটিকে আরও আকর্ষণীয়বিস্তারিত পড়ুন

  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ১৫২ শিক্ষার্থীকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী
  • বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেও খোঁজ নেয়নি কেউ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী