শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবারের বিশ্বসুন্দরী থাইল্যান্ডের ওপাল সুচাতা

সৌন্দর্য, সাহস ও সহানুভূতির এক মহোৎসবের মধ্য দিয়ে থাইল্যান্ডের ওপাল সুচাতা-কে মিস ওয়ার্ল্ড ২০২৫ ঘোষণা করা হয়েছে। ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ৭২তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে-তে বর্তমান বিশ্বসুন্দরী ক্রিস্টিনা পিশকোভা (চেক প্রজাতন্ত্র) নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন।

সাদা অপালের মতো কোমল ও ঝলমলে ফ্লোরাল ডিজাইনের গাউন পরে ওপাল এদিন মঞ্চে হাঁটেন। যা ছিল তার ‘Opal For HER’ অভিযানের প্রতীক।

মিস থাইল্যান্ড জানান, এই গাউন নারী শক্তি, সহানুভূতি ও আত্ম-আলোকের এক প্রতিচ্ছবি।

তার ভাষায়, ‘এ গাউনের ঝিকিমিকি সাদা কাপড় আর অপালের মতো নকশা সেই সব নারীর প্রতীক, যারা ভয়কে জয় করে আশাকে বেছে নেন। আমি যেমন আপন আলোয় ঝলমল করি, তেমনি প্রতিটি হৃদয় সহানুভূতির ঢেউ তুলতে পারে।

মিস ওয়ার্ল্ড-২০২৫ নির্বাচিত হওয়ার পর এক ইনস্টাগ্রাম পোস্টে এ কথা লেখেন ওপাল।

১০৮ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ২১ বছর বয়সি সুন্দরী ওপালের বিজয় অর্জনের রাতটি (১ জুন) ছিল থাইল্যান্ডের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

তবে ভারতের জন্য ছিল কিছুটা হতাশাজনক রাত। দেশটির প্রতিনিধিত্ব করা নন্দিনী গুপ্তা যদিও শুরুতে শীর্ষ ৪০-এ জায়গা করে নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত শীর্ষ ৮-এ পৌঁছাতে ব্যর্থ হন।

এ নিয়ে ভারত টানা দ্বিতীয়বারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করলো। গত বছর মুম্বাইয়ে অনুষ্ঠিত ৭১তম আসরে চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিশকোভা বিজয়ী হয়েছিলেন। এবার হায়দ্রাবাদে সেই মুকুট হস্তান্তর হলো থাইল্যান্ডের ওপাল সুচাতার মাথায়।

ওপালের এই জয় শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয়। এটি একজন নারীর সংগ্রাম, আশা এবং ক্ষমতায়নের প্রতীক হয়ে উঠেছে। বিশ্বের নানা প্রান্তের নারীশক্তির জন্য এক অনুপ্রেরণার নাম।

এদিকে, এ পর্যন্ত ভারতের ৬ জন প্রতিযোগী এ খেতাব জিতেছেন। যার মধ্যে রয়েছেন রিতা ফারিয়া (১৯৬৬), ঐশ্বরিয়া রাই (১৯৯৪), ডায়ানা হেইডেন (১৯৯৭), যুক্তা মুখি (১৯৯৯), প্রিয়াঙ্কা চোপড়া (২০০০) এবং মানুশি চিল্লার (২০১৭)।

তথ্যসূত্র: সিএনএন ও এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত