বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫০০, ২০০, ১০০ ও ১০, ৫ ও ২ টাকার নোটের নকশায় কী থাকছে

আওয়ামী লীগ সরকারের পতনের পর সব ধরনের মুদ্রার নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে এসেছে। এবার আসছে অন্যান্য মূল্যমানের নতুন নোট। কী নকশা থাকছে এসব টাকায়, তা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন এসব নোট ছাপানোর কাজ চলছে। ঈদের পর বাজারে আসতে পারে এসব নোট।

আগের সব মুদ্রায় শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত ছিল। নতুন নকশায় তার ছবি থাকছে না। এবার ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকার নোটে স্বাক্ষর থাকবে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান হাবিব মনসুরের। অন্যদিকে ২ ও ৫ টাকার নোটে স্বাক্ষর থাকবে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারের।

৫০০ টাকার ব্যাংক নোটের সম্মুখভাগে বাঁ পাশে কেন্দ্রীয় শহীদ মিনার ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা, কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি থাকবে। নোটের পেছনভাগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি থাকবে। নোটটিতে সবুজ রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে থাকবে জাতীয় পশু বেঙ্গল টাইগারের মুখ।

২০০ টাকার ব্যাংক নোটের সম্মুখভাগে বাঁ পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার ছবি ও পেছনভাগে জুলাই-২০২৪ গণ–অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা ‘গ্রাফিতি-২০২৪’ শীর্ষক একটি গ্রাফিতি মুদ্রিত থাকবে। নোটটিতে হলুদ রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে এ নোটেও বেঙ্গল টাইগারের মুখ থাকবে।

১০০ টাকার ব্যাংক নোটের সম্মুখভাগে বাঁ পাশে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের ছবি ও পেছনে সুন্দরবনের ছবি থাকবে। নোটটিতে নীল রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে এ নোটে থাকবে বেঙ্গল টাইগারের মুখ।

১০ টাকার ব্যাংক নোটের সম্মুখভাগে বাঁ পাশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি এবং পেছনে জুলাই-২০২৪ গণ–অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা ‘গ্রাফিতি-২০২৪’ মুদ্রিত থাকবে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে এই নোটে বেঙ্গল টাইগারের মুখ থাকবে।

৫ টাকা মূল্যমানের নোটের সম্মুখভাগে বাঁ পাশে ঢাকার তারা মসজিদের ছবি ও পেছনভাগে জুলাই-২০২৪ গণ–অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা ‘গ্রাফিতি-২০২৪’ মুদ্রিত থাকবে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে থাকবে বেঙ্গল টাইগারের মুখ।

২ টাকা মূল্যমানের নোটের সম্মুখভাগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ছবি ও পেছনভাগে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের ছবি থাকবে। নোটটিতে হালকা সবুজ রঙের আধিক্য থাকবে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ভারত থেকে আমদানিকৃত চালের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তা ফেরত পাঠানোরবিস্তারিত পড়ুন

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন

  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ
  • ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
  • ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে ভারতের লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা
  • ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বলছে ককরোচ জনতা পার্টি
  • অবশেষে টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা
  • মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের
  • ভারতে আন্দোলন: বিক্ষোভকারী তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
  • অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মোদি সরকার
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির