মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীতে পোষা প্রাণীর শীতাতপ নিয়ন্ত্রিত আবাসিক হোটেল!

মানুষের অবকাশ যাপনের জন্য অনেক আগেই গড়ে উঠেছে আবাসিক হোটেল। এসব হোটেলে পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে সময় কাটিয়ে মানুষের মনে প্রশান্তি আসে। প্রাণীর অবকাশ যাপনের জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত আবাসিক হোটেল।

কথাটি শুনে অনেকেই অবাক হতে পারেন।

মূলত প্রাণীর প্রতি অগাধ ভালোবাসা থেকেই আমরা বিড়াল, কুকুর, পাখি পুষি। তবে এসব প্রিয় প্রাণী নিয়ে ‘বিড়ম্বনায়’ পড়তে হয়, যখন ঈদের ছুটিতে বাড়িতে যেতে হয়। কেননা মানুষের সহযোগিতা ছাড়া পোষা প্রাণীর দিনযাপন কষ্টকর।
এসব বিড়ম্বনার অবসানে রাজধানীতে চালু হয়েছে পোষা প্রাণীর আবাসিক হোটেল।

রাজধানীতে এমন আবাসিক হোটেল রয়েছে ১৫ থেকে ২০টি। যেখানে টাকার বিনিময়ে পোষা কুকুর-বিড়ালের যত্ন নেওয়া হয়। বিড়ালের জন্য দিনে খরচ কমপক্ষে ৯শো আর কুকুরের জন্য লাগে অন্তত ১৭ শো টাকা। এখানে পোষা প্রাণীরা পাচ্ছে নতুন বন্ধু, মালিকের মাথাব্যথাও কমেছে। সারি সারি কেবিনে আদুরে বিড়ালেরা। এটি কোনো পেট শপ নয়। বলা চলে, পোষা প্রাণীদের আবাসিক হোটেল।

রাজধানীতে সাময়িক সময়ের জন্য কুকুর বা বিড়াল রাখার ব্যবস্থা রয়েছে ফসটার হোমগুলোতে। এমনই একটি জায়গা, ফারিঘর। কেবিনে দেখা গেল সিম্বা, মম, টাইফুন, লুকি নামের বিড়ালগুলোকে। ঈদের ছুটিতে যারা ঢাকা ছেড়েছেন তাদের অনেকেই পোষা কুকর-বিড়াল এখানে রেখে গেছেন।

ফারিঘর গুলশান শাখার জিএম কাজী জীহাদ উল্লা দাস্তগীর বলেন, সিকিউরিটি লক দ্বারা নিয়ন্ত্রিত পুরো ঘরটি, ফলে এখানে থেকে কোনো বিড়াল হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। একদিন থেকে যদি ছয় দিন হয়ে থাকে, তাহলে প্রতিদিনের খরচ ৯০০ টাকা হয়ে থাকে। দিন যত বাড়বে, টাকা সে অনুপাতে কমতে থাকে।

জানা যায়, শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে কুকুর ও বিড়ালের জন্য রয়েছে আলাদা বিছানা ও টয়লেট। খেলার জায়গা ও বিনোদনের ব্যবস্থাও রয়েছে। যারা পোষা প্রাণী রেখে যান, তারা ভিডিওকলে দেখতেও পারেন।

বেসরকারি চাকরিজীবী খান মনসুরুল রহমান বলেন, আসলে পোষা প্রাণীকে আমাদের সন্তানদের মতোই লালন-পালন করি। আর এখানে সবকিছুই আত্মবিশ্বাস দেয় আমাকে। যার কারণে এখানে রাখা।

উদ্যোক্তারা পোষা প্রাণীর আবাসিক হোটেলকে বিলাসিতা নয় বরং প্রয়োজন বলে মনে করেন। এতে প্রাণীর প্রতি মানুষের ভালবাসাও বাড়ে।

হোটেলে রাখার বিভিন্ন শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে কুকুর, বিড়ালের টিকা দেয়া থাকতে হবে। এ শর্ত মানুষকে টিকার বিষয়টিতেও সচেতন করছে। এছাড়াও আগেভাগে বুকিং দিতে হবে। যতদিন রাখা হবে, ততদিনের জন্য পর্যাপ্ত খাবারও দিয়ে যেতে হবে। মালিকের ভোটার পরিচয়পত্রের ফটোকপি রাখা, জরুরি যোগাযোগের নম্বর রাখাসহ বিভিন্ন সতর্কতা মানা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান