বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব: কয়রায় মাও. আবুল কালাম আজাদ

শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে দেশের উন্নয়ন ও পরিবর্তন কখনো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (১ মে) কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শ্রমিক দিবস এর র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর আয়োজনে কয়রা জামায়াত অফিস চত্বর থেকে উক্ত বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি কয়রা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মাওলানা আবুল কালাম আজাদ বলেন, শ্রমিকদের সাথে বৈষম্য করা যাবে না। শ্রমিক ও মালিকের মধ্যে কোন বৈষম্য থাকবে না। বিশ্বের প্রতিটি বিপ্লবে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু শ্রমিক ভাইয়েরা সব সময় অবহেলিত, উপেক্ষিত। শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে দেশের উন্নয়ন, পরিবর্তন কখনো সম্ভব নয়। শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। বাংলাদেশ ১৮ কোটি মানুষের মধ্যে ৭ কোটি শ্রমিক রয়েছে।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এসকল শ্রমিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে, কাজ করবে।

বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ শ্রমজীবী মেহনতি মানুষ। এদেশের সরকার পরিবর্তনে শ্রমজীবীদের অগ্রণী ভূমিকা রয়েছে। জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র কোথাও শান্তি নাই, একমাত্র ইসলামী শ্রমনীতিতেই রয়েছে শান্তি। সরকারের কাছ দেশের শ্রমজীবী মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও বিভিন্ন দাবি তুলে ধরা হবে। শ্রমিকদের বিপদে পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করছি। সবাই মিলে একটি সুখী, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।

শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলার সভাপতি মোল্যা শাহাবুদ্দিন শিহাবের সভাপতিত্বে ও কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি মাওলানা শেখ সাইফুল্লাহ’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খুলনা জেলা জামায়াতের আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা উপদেষ্টা মাওলানা ইমরান হুসাইন,জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোওয়ার, খুলনা জেলা জামায়তের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান,জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম,জেলা শ্রমিক কল্যাণের সিনিয়র সহসভাপতি অধ্যাপক ওলিউল্লাহ ও আবুল কালাম,পাইকগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদ,পাইকগাছা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কামাল হোসেন,কয়রা উপজেলা জামায়াতের আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলার উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম,কয়রা উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগ সভাপতি মাওলানা সুজাউদ্দিন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিক নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার

গণভোটসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়াবিস্তারিত পড়ুন

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির