মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সবুজ হোসেন-এর কবিতা “কুয়াশা”

কুয়াশা
সবুজ হোসেন


শীতের সকালে জেগে দেখি
চারপাশ ছেঁয়ে গেছে
ভোরের শিশির ও কুয়াশায়,
ছুঁয়ে দেওয়ার বাহানায়
একটু কাছে যেতেই
আরো দূর থেকে দূরে সরে যায়,
শিশিরের ছোঁয়া লেগে আছে
লতাপাতা ঘাসে ফুলে ফুলে,
জানি না কখন যে নিজেকে
হারিয়েছি নিজেরই মনের ভুলে।

ঘন কুয়াশার টানে
আমার এ অবুঝ মন
শুধু পিছু পিছু ছুটে চলে,
কুয়াশা তুমি দাঁড়াও না
কেমন তোমার অনুভূতি
একটু ছুঁয়ে দেখবো বলে।

কুয়াশা ফিসফিস করে শোনায়
আমাকে তুমি পাবে
তোমার ঐ দু হাত তুমি বাড়ালে,
দু হাত বাড়িয়ে দেখি
কুয়াশা সেখানে নেই
কোথায় তুমি চলে গেলে?

কুয়াশা চুপিচুপি করে শোনায়
আমাকে তুমি পাবে
বিস্তৃত ফাঁকা মাঠে দাঁড়ালে,
ফাঁকা মাঠে দাঁড়িয়ে দেখি
তুমি সেখানেও নেই
কোথায় তুমি হারালে?

কুয়াশা গুনগুন করে শোনায়
আমাকে তুমি পাবে
ভোরের ঐ সুন্দর সকালে,
সকালে ঘুম ভাঙতেই
কানে ভেসে এলো ধ্বনি টাপুর টুপুর,
জানালা খুলতেই চোখে পড়লো
দিগন্ত বিস্তৃত কুয়াশায় ভরপুর,
ধরতে গিয়ে দেখি
তুমি সেখানেও নেই
কোথায় তুমি পালালে?

কুয়াশা কানে কানে শোনায়
আমাকে তুমি পাবে
নিস্তব্ধ আঁন্ধার রজনী কালে,
রাতে খুঁজে দেখি সবই কালো
কোন আঁন্ধারে নিজেকে লুকালে?
কুয়াশা ডেকে ডেকে শোনায়
আমাকে তুমি পাবে
দূর ঐ নদীতে খেয়া ভাসালে,
খেয়া ভাসিয়ে দেখি
সেখানেও তুমি নেই
কোথায় তুমি ফুরালে?

তখন আমি অভিমান করে বলি
এ কোন মায়ায় তুমি জড়ালে?
ধরা যদি নাহি দিবে তুমি
তবে কেন এতোটা পথ ঘোরালে?

কুয়াশা মুচকি হেসে শোনায়
কত পথ পাড়ি তো দিলে,
কোথাও কি একটুখানি
আমার ধরা তুমি পেলে?

কুয়াশার সৌন্দর্য উপভোগ না করে
আমাকে তুমি ছুঁয়ে দিতে এলে,
আমি তো এক সাদা মরীচিকা
আমার মাঝে নিজেকে কেন হারালে?

একই রকম সংবাদ সমূহ

দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছেবিস্তারিত পড়ুন

পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা

রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারীবিস্তারিত পড়ুন

দেশের সব আন্দোলনে সবচেয়ে বড় অবদান ছিল জবির, অথচ তারা মূল্যায়ন পায়নি

দেশের বিভিন্ন আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরে জাতীয়বিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার মরদেহও দেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
  • জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ
  • হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থায় পৃথক পরিকল্পনা করছে সরকার: ববি হাজ্জাজ
  • এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
  • সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • জিয়াউর রহমানের দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ দেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী
  • সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব