রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কে কে ই পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলার কেরালকাতায় কে কে ই পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার সময় বিদ্যালয় প্রাঙ্গণে এ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালামের সঞ্চালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

উক্ত বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মেহেদী হাসান মিলন শারীরিক অসুস্থতার কারণে ভারতে অবস্থান করায় এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, শিক্ষা জাতীর মেরুদন্ড, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ ও জাতীর ভবিষ্যৎ। আজকের শিক্ষার্থীরা লেখা পড়া শেষ করে দেশ ও রাষ্ট্রের কাজে নিজেকে নিয়োজিত রাখবে। অবিভাকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সন্তানকে ঠিক মতো লেখা পড়ায় আগ্রহী করে তুলবেন। সে ক্ষেত্রে পিতা মাতার সন্তানদের প্রতি বেশি বেশি খেয়াল রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, ডা. আনোয়ারুল ইসলাম, সাংবাদিক মোঃ সোহাগ হোসেন, অভিভাবক সদস্য আমির হোসেন মুন্না, মোঃ আলী হোসেন, বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ও শিক্ষার্থীরা।

শেষে মেধা তালিকায় অষ্টম শ্রেণী ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে প্রথম থেকে তৃতীয়, স্থান অধিকারী ৬ জন ও ভালো শিক্ষার্থী হওয়ায় ৩ জন মোট ৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম

দীর্ঘদিন ধরে অন্যের বাড়ির পেছনে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন স্বজনহীনবিস্তারিত পড়ুন

কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

কামরুল হাসান।। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ