বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সম্প্রীতি সুরক্ষায় সাতক্ষীরায় মতবিনিময় সভা

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যে সাতক্ষীরা সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় ১২ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার সকাল সাড়ে দশটায় ম্যানগ্রোভ সভাঘর সম্প্রীতি সুরক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ আশেক- ই- এলাহীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর পেএফজি’র পিস অ্যাম্বাসেড অধ্যক্ষ পবিত্র মোহন দাশ । জাতীয় সঙ্গীত,পবিত্র পরিবেশনের মাধ্যমে সভার শুভ সূচনা হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য, ও সম্প্রীতি সুরক্ষায় মতবিনিময় সভার উদ্দেশ্য আলোচনা করেন অধ্যক্ষ পবিত্র মোহন দাশ। সভায় বক্তব্য রাখেন এরিয়া কো-অর্ডিনেটর এস.এম রাজু জবেদ, সুশীল সমাজের প্রতিনিধি মাধব চন্দ্র দত্ত, অ্যাড, আবুল কালম আজাদ, সাংবাদিক রঘুনাথ খাঁ, অধ্যাপক ইদ্রিস আলী, বাসদ এর প্রতিনিধি নিত্যানন্দ সরকার, সনাক সভাপতি হেনরি সরদার প্রফেসর মহিউদ্দিন আহমেদ, অ্যাড. সেলিনা আক্তার শেলী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম,বর্ণ, গোত্র ও সম্প্রাদায়ের মানুষের বসবাস। বাংলাদেশ একটি ধর্মীয় ও জাতীগত সম্প্রীতির দেশ। ধর্ম কখনও বিভেদ সৃষ্টি করতে পারে না। কিন্ত বিপথগামী মানুষ ধর্মকে পুজি করে সমাজে বিভেদ সূষ্টি করে, যা থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। সেজন্য সকল ধর্মের ধর্মীয় নেতাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। গুজবে কান না দিয়ে সত্য তথ্য জানতে হবে। কেউ যেন গুজব বা উস্কানী না দেয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একটি অসম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানে কাজ করে যেতে হবে, গড়ে তুলতে হবে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা। যেখানে প্রত্যেক ধর্ম ও সংস্কৃতিক মানুষ নিরাপদ থাকবে। সভায় শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনে প্রতিনিধি, পিএফজি’র সদস্য, ইয়ুথ পিস অ্যাম্বাসেড এর সদস্য ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান