সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা থানার এসআই তাজুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওলিউর ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ, রায়হান কবির, ইমরান বাশার প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, যুবউন্নয়ন অফিসার আহম্মেদ তাহমীর সিদ্দিকী, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, খাদ্য কর্মকর্তা শাহিনা আকতার, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, পরিসংখ্যান অফিসার কাজী সিদরাতুল মুনতাহা, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রদান শিক্ষক মদন মোহন পাল, হাজি কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, কেবিএ কলেজের প্রভাষক ও জেলা রোভারের সম্পাদক আবু তালেব, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ, রুহুল আমিন, রত্না পারভীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা। এসময় মাদক, মানবপাচার, বাল্যবিবাহ, চোরাচালান প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়। পাশাপাশি অবৈধ ড্রাম্পার ট্রাক বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি রোধ করতে নিয়মিত বাজার মনিটরিং, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্যকরী ভূমিকা রাখা হবে বলেও জানানো হয়। এর আগে মহান ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে অনিকেত আলামবিস্তারিত পড়ুন

দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা