সোমবার, জুলাই ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সহজ উপায়ে কমিয়ে ফেলুন বাড়তি ওজন

বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে চলতে নিজেকে স্মার্ট আর ফিট রাখা খুবই জরুরি। এক্ষেত্রে দেহের বাড়তি ওজন অনেক বড় একটি বাধা। তাই অনেককেই দেহের বাড়তি ওজন নিয়ে নানা ধরনের বিভ্রান্তিতে পড়েন। অনেক উপায়ে ওজন কমানোর চেষ্টা করেন।

বিশেষজ্ঞদের মতে, কম ক্যালোরি খেলে শরীরে জমে থাকা ক্যালোরি কমতে থাকে। ফলে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি গলে যায়। বেশ কিছুদিন এভাবে চললে মোটা ব্যক্তিরা অনেক ওজন কমিয়ে ফেলতে পারবেন।

যেহেতু আপনি আপনার অতিরিক্ত ওজন কমাতে চান, সেহেতু আপনাকে দেখতে হবে কোন খাবারে কত ক্যালোরি এবং সেই খাবারের ভেতরে কতটুকু পুষ্টিগুণ রয়েছে। এরপর সেই বিষয়কে মাথায় রেখে একটি খাবারের তালিকা করে নিতে হবে আপনাকে। যে খাবারের তালিকায় ক্যালোরির পরিমাণ খুব কম থাকবে। তাহলে ওজন কমানোর সময়ে বিশেষ উপকার পাবেন।
যদিও কযেকটি সহজ উপায় আপনি মেনে চলতে পারেন, তাহলে ঝামেলা ছাড়াই আপনি আপনার ওজন কমিয়ে ফেলতে পারবেন। আমাদের আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো সেই সহজ উপায়গুলো।

খাওয়ার আগে পানি পান

বেশি খাওয়ার জন্য যাদের দেহের ওজন বেড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে এটি কার্যকর। যখনই খেতে বসবেন, খাওয়ার আগে এক গ্লাস পানি পান করে নেবেন। এতে বাড়তি ক্ষুধা চলে যাবে। পানি আপনার দেহের জলীয় চাহিদাই শুধু পূরণ করবে না এটি আপনার পেট পূর্ণ থাকার অনুভূতি যোগাবে। ফলে বাড়তি খাওয়ার প্রবণতা কমে যাবে।

ধীরে খান

যাদের তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস আছে, তারা অভ্যাস পাল্টানোর কথা ভাবুন। কারণ দ্রুত খাওয়ার ফলে বাড়তি খাওয়ার প্রবণতা তৈরি হয়। এক্ষেত্রে একবার করে মুখে খাবার তোলার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এতে আপনার খাবারের পরিমাণ কমার সঙ্গে সঙ্গে দেহের ওজনও কমে যাবে।

অর্ধেক খাবার শেয়ার

খাবার একা নয় বরং অন্যদের দিয়ে খাওয়ার অভ্যাস গড়ুন। যেকোনো মজাদার খাবার খেতে হলে অর্ধেক নিজে খান এবং অর্ধেক অন্য কারো জন্য রেখে দিন। আর এতে আপনি দেহের ওজন কমানোর পাশাপাশি সামাজিক সম্পর্কও জোরদার করতে পারবেন।

জাংক ফুড নয়, ফলমূল

আপনার যদি কোথাও বেড়াতে গেলে কিংবা ক্ষুধা লাগলে চট করে জাংক ফুড খাওয়ার অভ্যাস থাকে তাহলে সাবধান। জাংক ফুড আপনার দেহের ওজন অনেকাংশে বাড়িয়ে দেবে। আর এ কারণে অভ্যাসটি ত্যাগ করতেই হবে। তবে ক্ষুধা লাগলে কোনো কিছু না খেয়ে বসে থাকতে হবে, এমনটা নয়। জাংক ফুডের বদলে খেয়ে নিন তাজা ফলমূল। এতে আপনার দেহের ওজন বাড়বে না।

শরীর সচল রাখা

অচল শরীরের ওজন বাড়বে, এটাই স্বাভাবিক। আপনি যদি দেহের ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে শরীর সচল রাখতে হবে। এজন্য প্রতিদিন অন্তত আধ ঘণ্টা শারীরিক অনুশীলন কিংবা জোরে হাঁটার অভ্যাস করুন। এতে দেহের ওজন কমবে এবং বহু মারাত্মক রোগ থেকে রক্ষা পাওয়া সহজ হবে।

একই রকম সংবাদ সমূহ

সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচির মুনাফা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়াবিস্তারিত পড়ুন

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়ে এবার র‌্যাংকিংয়ে ৯৬তম স্থানেবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ