শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তিনি একজন ‘স্মার্ট মাদক’ ব্যবসায়ী!

দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি গণপরিবহনে মাদকের চালান ঢুকবে রাজধানীতে-এমন তথ্যে মহাসড়কে টহল জোরদার করেন গাজীপুর র‍্যাব সদস্যরা।

রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর হাইটেক পার্কের সামনে তল্লাশি চলছে। হঠাৎ একটি বাসে সন্ধান মেলে স্মার্ট এক মাদক ব্যবসায়ীর। দেখে বোঝার উপায় নেই লোকটিকে। কোট-টাই পরা স্মার্ট লোকটির কাছেই পাওয়া গেল ব্যাগভর্তি ফেনসিডিল। তার কালো রঙের ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৭০ বোতল ফেনসিডিল।

গাজীপুর র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন সময় সংবাদকে জানান, আটকৃত মাদক ব্যবসায়ীর নাম দিলোয়ার হোসেন। ষাটোর্ধ্ব এই ব্যবসায়ী ঢাকা, আশুলিয়া, গাবতলীসহ বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাদক সাপ্লাই দিয়ে আসছিলেন। প্রতি দুই থেকে তিন দিন পরপর সে মাদকের চালান নিয়ে রাজধানীতে প্রবেশ করত। আটককৃত ওই ব্যক্তিকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান