শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় খাবার পানি সংকট মোকাবেলায় কর্মশালা

সাতক্ষীরা খাবার পানির সংকট মোকাবেলায় বরাদ্দ বৃদ্ধির জন্য ইউনিয়ন পরিষদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদে উইক্যান প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা সৃজনী মহিলা লোককেন্দ্র এ কর্মশালার আয়োজন করে।

ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ,ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক, উপকারভোগিসহ স্থানীয় সাধারণ মানুষ।

কর্মশালায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জয় সরদার,প্রজেক্ট অফিসার, সৃজনী মহিলা লোককেন্দ্র,সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

কর্মশালায় জ্যোৎস্না দত্ত সৃজনী মহিলা লোককেন্দ্রে সম্পর্কে ধারনা দিয়ে বলেন, স্থানীয় এলাকাবাসসীর উন্নয়নে এবং সমাজের মানুষের জন্য বিভিন্ন কার্যক্রমের মাধ্যামে কাজ করে যাচ্ছে। উইক্যান প্রজেক্ট জেলার সদর উপজেলার জলাবদ্ধতার সাথে মোকবেলা করে টিকে আছে এমন এলাকার পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করছে।
এছাড়া এ সকল মানুষের অধিকার প্রতিষ্ঠায় সদস্যদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে তুলে ধরেন।

তিনি আরো বলেন, উক্ত জনগোষ্টির পাশে থাকার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট অনুরোধ জানান।
পরে উইক্যান প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বলেন যে জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় নারী ও কিশোরী মেয়েদের সক্ষমতা সর্বোচ্চ জোর দার করন এবং পানি ও পয়ঃনিস্কাশন ব্যবস্থায় যৌথ অংশগ্রহন নিশ্চিতকরণ।

উন্মুক্ত আলোচনায় উপস্থিত সদস্যরা তাদের মতামত এবং এলাকার খাবার পানির সংকট নিরসনে কি ভাবে তারা এলাকার সাধারণ মানুষদের পাশে থাকবেন সে বিষয় গুলো তুলে ধরার জন্য অনুরোধ করেন।

উক্ত কর্মশালায় ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান খাবার পানি সংকট মোকাবেলায় ইউনিয়ন পরিষদে বরাদ্ধ বৃদ্ধি ও প্রকল্পের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, ইউ পি সদস্য মোঃ আবু সাইদ মোল্ল্যা, রেবেকা সুলতানা, সৃজনী মহিলা লোককেন্দ্রর সভানেত্রী জোসনা দত্ত, প্রোগ্রাম অফিসার জয় সরদার সহ আলোর সন্ধান নারী উন্নয়ন সংস্থার সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা