শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোর বিপ্রবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১শে মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন (টিএসসি) এর দ্বিতীয় তলায় এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।

যবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক সজিবুর রহমানের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও যবিপ্রবিসাসের উপদেষ্টা ড. অভিনু কিবরিয়া ইসলাম, শিক্ষক সমিতি’র সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ ও জনসংযোগ শাখার উপ-পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুর রশিদ প্রমুখ। ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএমই বিভাগের চেয়ারম্যান ড. হাসান মোহাম্মদ আল ইমরান পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. হুমায়ুন কবির, সহকারী হল প্রভোস্ট ড. মজনুজ্জামান, তনয় চক্রবর্তী, সহকারী প্রক্টর দেবাশীষ রায়, সাংবাদিক সমিতির উপদেষ্টা নাজমুল হোসাইন, মোসাব্বির হোসাইন, ছাত্রলীগের সভাপতি মো: সোহেল রানা, সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল, ডিবেট ক্লাব, জাস্ট ব্লাড ব্যাংক, বিএনসিসি সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ক্লাবের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক সংগঠন, ক্রিয়াশীল অন্যান্য ক্লাব ও সংগঠনকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আরো এগিয়ে যাবে।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ