রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় তারুণ্য মেলায় উদীচীর স্টল, প্রতিবাদ বৈষম্য বিরোধী ছাত্রদের

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্য মেলায় উদীচীর স্টল স্থান পাওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তারুণ্য মেলায় উদীচীর ৪১ নং স্টলের সামনে এ সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার আহবায়ক আরাফাত রহমান ও যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন রনি।
সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, জুলাই বিপ্লবে উদীচী আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলো। বিপ্লবের পর ১৫ আগস্ট শোক দিবস বাতিলের নিন্দা জানিয়েছে উদীচী। তারা জুলাই বিপ্লব প্রতিরোধে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দায়িত্ব পালন করেছিলো। কিভাবে জেলা প্রশাসক তাদের স্টল বরাদ্দ দেয় এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। শুধু তাই নয় এই স্টলে শেখ রাসেলসহ আ’লীগের বিভিন্ন বই রাখা হয়েছিলো।
তাঁরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এসময় তারা বলেন, চব্বিশ ঘন্টার মধ্যে জেলা প্রশাসনকে এ ঘটনার জবাব দিতে হবে। তা না হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করবে।


উদীচীর স্টল বরাদ্দ সম্পর্কে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল বলেন, উদীচী কি? তারা কী করেছে তা তিনি জানেন না।
৫ আগস্ট এর পরেও যারা আ’লীগকে প্রমোট করছে তাদের আমরা বাংলার মাটিতে চাই না। জেলা প্রশাসককে এর জবাব দিতে হবে।
এছাড়া জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা উদীচি’র সদস্য হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা উদীচির ব্যানারে অগ্নিসংযোগ করে প্রতিবাদ করেন।

একই রকম সংবাদ সমূহ

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক